কলকাতা : “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে নিয়োগে অনিয়ম আজ প্রমাণিত সত্য।” পুলিশ নিয়োগ পরীক্ষায় অনিয়ম প্রসঙ্গে অভিযোগ জানাতে গিয়ে সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে এই কটাক্ষ করেন। রাজ্যের বর্তমান জরুরি ও উদ্বেগজনক নানা বিষয় প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল নিয়োগের পরীক্ষা নিয়েছে। আউসগ্রাম থেকে বসিরহাট পর্যন্ত রাজ্যজুড়ে প্রশ্নপত্র বিক্রির ঘটনা ঘটছে। […]
Category Archives: রাজ্য
মুর্শিদাবাদ : আবার বোমা মিলল মুর্শিদাবাদ জেলায়। প্রায় ৬০টি বোমা উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ডোমকলের কুপিলা বিশ্বাসপাড়া এলাকা থেকে বোমাগুলি উদ্ধার করা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। উল্লেখ্য, গত চার সপ্তাহে প্রায়দিনই বোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদের দুটি পুলিশ জেলায়। গত কয়েক সপ্তাহে দুই পুলিশ জেলায় উদ্ধার হয়েছে […]
বাঁকুড়া : বাঁকুড়ার কোতুলপুর এলাকার এলোপাথাড়ি ছুরির আঘাতে খুন হয়েছেন বিজেপি নেতা । এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে চারজনকে। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার মাটিয়ারি এলাকায়। স্থানীয় লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর গ্রামের বাসিন্দা সুমন মণ্ডল রহস্যজনক ভাবে খুন হন। তার বয়স ৩২ বছর। গত […]
নয়াদিল্লি : এসআইআর বিরোধী আন্দোলন এবার বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লিতে। নির্বাচন কমিশনের দফতরে জরুরি বৈঠক করতে গেলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার সকালে ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে ১০ সদস্যের দল কমিশনের দফতরে আসে বৈঠক করতে। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন শতাব্দী রায়। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার দিল্লির বুকে বিরোধী […]
মুর্শিদাবাদে : হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বুথ স্তরের আধিকারিক (বিএলও)-এর। বৃহস্পতিবার রাতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ করার সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নামের ওই বিএলও। তাঁকে দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। জাকিরের বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে। কান্দি বিধানসভা কেন্দ্রের দীঘা এলাকার ১৪ নম্বর বুথের বিএলও […]
কলকাতা : বিজেপি থেকে তৃণমূলে আসা জন বার্লাকে মাইনোরিটি (সংখ্যালঘু কমিশন) কমিশনের ভাইস চেয়ারম্যান করল রাজ্য সরকার। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ নবান্ন থেকে এই মর্মে জন বার্লাকে ইমেল করে নিয়োগপত্র দেওয়া হয়। খবরটি প্রকাশ্যে আসে শুক্রবার। এই দায়িত্ব পেয়ে খুশি হয়েছেন ডুয়ার্সের বিতর্কিত রাজনৈতিক চরিত্র জন বার্লা। তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি […]
কলকাতা : ডিজিটাল দুনিয়ায় সেনা নামাতে তৃণমূলে নতুন কর্মসূচি চালু করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোশাকি নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। শুক্রবার বিষয়টিকে নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “ভাইপো অভিষেক কিছু ‘ডিজিটাল যোদ্ধা’ চালু করেছেন। এরা বেশিরভাগই এত বোকা এবং অসভ্য নরপশু যে কেবল অশ্লীল ভাষায় গালিগালাজ […]
কলকাতা : “আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে, অনুমোদিত বিবেচনার সংখ্যা আজ ১,০০,০০০ এর মাইলফলক অতিক্রম করেছে।” শুক্রবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “আমাদের সরকারের এই প্রধান প্রকল্পে, শিক্ষার্থীদের খুব নামমাত্র সুদের হারে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়া হয়। সুদের ভর্তুকি/ভর্তুকির পরিমাণ সম্পূর্ণরূপে রাজ্য […]
হাওড়া : তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বৃহস্পতিবার বেশি রাতে এলোপাথাড়ি গুলি চলে। গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধানের আরও এক সঙ্গী। আশঙ্কাজনক অবস্থায় দুজনেই উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশের উচ্চপদস্থ কিছু আধিকারিক। কীভাবে এই ঘটনা তা […]
কোচবিহার : সাতসকালে লোকালয়ে হাতির দল। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার লোকালয়ে পাঁচটি হাতি দেখতে পেয়েছেন বলে স্থানীয়দের দাবি। তাঁরা জানিয়েছেন, উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকার ভাঙ্গের কোট জঙ্গলে পাঁচটি হাতির দেখা মিলেছে। জানা গিয়েছে, জামালদহ বনাঞ্চলের অন্তর্গত ছোট এই জঙ্গলে হাতির দল দেখতে পেয়েই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর দেওয়া হয়েছে বন […]








