কলকাতা : জাতীয় ভোটার দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে নিশানা করলেন নির্বাচন কমিশনকে| এক বার্তায় রবিবার তিনি লিখেছেন, “ভারতের নির্বাচন কমিশন আজ জাতীয় ভোটার দিবস পালন করছেন এবং সেটাকে একটি করুণ প্রহসনের মতো দেখাচ্ছে। হিজ মাস্টার্স ভয়েস হিসেবে কমিশন এই মুহূর্তে মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত, এবং তাদের ঔদ্ধত্য হচ্ছে জাতীয় ভোটার দিবস […]
Category Archives: রাজ্য
বীরভূম : অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মান্যতা পেল। রবিবার দুপুর থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড ভোটারদের তালিকা টাঙানো শুরু হল বিভিন্ন পঞ্চায়েতে। এ দিন বেলা বারোটার পরে বীরভূমের দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতে ওই তালিকা টাঙিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, প্রশাসনের থেকে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে ওই তালিকার পিডিএফ ফাইল পৌঁছে যাচ্ছে। পঞ্চায়েতের তরফে সেগুলি প্রিন্ট করে […]
পূর্ব মেদিনীপুর : রবিবার নন্দীগ্রামের রানিচক সমবায় সমিতির নির্বাচন। তার আগে শনিবার রাতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তাল হয়ে উঠল এলাকা। অভিযোগ, তৃণমূল প্রার্থীদের বাড়িতে তাণ্ডব চালায় বিজেপি। রীতিমতো ভাঙচুর করা হয়। পরবর্তীতে দু’পক্ষই জড়িয়ে পড়ে সংঘর্ষে। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও থমথমে এলাকা। বিজেপির অভিযোগ, তাঁদের বিরুদ্ধে যে ভাঙচুরের […]
কলকাতা : এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে চলার পক্ষেই সওয়াল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার কলকাতার লোক ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের সুপারিশ অনুযায়ী এসআইআর সম্পন্ন করা উচিত। এতে বর্তমানে যে সমস্যা ও বিভ্রান্তি তৈরি হয়েছে, তা অনেকটাই মিটে যাবে।” রাজ্যপাল আরও জানান, আইনি ও সাংবিধানিক কাঠামোর মধ্যে […]
কলকাতা : কলকাতার রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে নাম না করে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের পদবি নিয়ে তৈরি হওয়া বিতর্কের কড়া প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন যে, তিনি বাংলায় নিজের পদবি ‘বন্দ্যোপাধ্যায়’ এবং ইংরেজিতে ‘ব্যানার্জি’ লেখেন, এতে সমস্যার কিছু থাকা উচিত নয়। যাঁরা এই […]
ময়না : পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা এলাকায় লক্ষ্মীর ভান্ডারের টাকা না মেলায় এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। ময়নার বাগচা ও গজিনা—এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ছ’মাসেরও বেশি সময় ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না সাত হাজারের বেশি মহিলা উপভোক্তা। এই নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছরের শেষ দিক থেকেই […]
কলকাতা : রাজ্যে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তে হিংসার বাতাবরণ তৈরি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার কলকাতার রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল স্পষ্ট জানান, হিংসার পরিবেশে কখনওই নিরপেক্ষ ও অবাধ নির্বাচন সম্ভব নয়। সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে হলে বাংলাকে অবশ্যই হিংসামুক্ত করতে হবে বলে তিনি মন্তব্য করেন। এদিন কলকাতার […]
শিলিগুড়ি : উন্নয়ন তহবিলে বৈষম্যের অভিযোগ তুলে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের শুরু করা ২৪ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি শুক্রবার শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা পূর্ণ হওয়ার পর বিধায়ক শঙ্কর ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে নিজের অনশন কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। অনশন মঞ্চে উপস্থিত দলীয় কর্মী ও সমর্থকদের সামনে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন […]
কলকাতা : “আমি ভারত সরকারের কাছে আবার আবেদন করব নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করার জন্য।” সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “এটা আমাদের সবার দুর্ভাগ্য, নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজও হয়নি৷ ১৯৪৫ সালের পর তাঁর কী হয়েছিল তা আমরা জানি না। এটা সবার জন্য বড় দুঃখের। আমরা […]
কলকাতা : “এই অপমান শুধু একজন শিল্পীর নয়, এটা গোটা বাংলার সাংস্কৃতিক মর্যাদার ওপর সরাসরি আঘাত।” বৃহস্পতিবার এক্সবার্তায় এটি জানিয়েছে রাজ্য বিজেপি। ২০ সেকেন্ডের রিলস যুক্ত করে তাতে লেখা, “লগ্নজিতার পর এবার স্নিগ্ধজিৎ! মেদিনীপুরে সরকার আয়োজিত সৃষ্টিশ্রী মেলায় যা ঘটেছে তা চরম লজ্জাজনক এবং ভয়ংকর। ভক্তদের সঙ্গে কথা বলার অপরাধে জনপ্রিয় গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিককে প্রকাশ্যে ধাক্কা […]









