শিলিগুড়ি : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এর শুনানির ডাক পেয়ে ক্ষোভে পথ অবরোধ করলেন স্থানীয়দের একাংশ। মঙ্গলবার শিলিগুড়ির তিনবাতি মোড়ে পথ অবরোধে সামিল হন ফুলবাড়ি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ তুলে দেয়। তৃণমূলের পতাকা হাতে নিয়ে এখানে চলে পথ অবরোধ ও বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, এসআইআর সংক্রান্ত নানা জটিলতা […]
Category Archives: রাজ্য
কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আরও কমে গেল শীতের আমেজ। মঙ্গলবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রভাব উধাও হয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রায় বড়সড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা […]
উত্তর ২৪ পরগনা : বনগাঁ শহরে অনুষ্ঠান করতে এসে হেনস্থার অভিযোগ তুললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বনগাঁ শহরের ঢাকা পাড়া এলাকায় মিমি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। পুলিশের কাছে একটি অভিযোগে মিমি জানিয়েছেন, মঞ্চে তিনি গান করার সময়ে তাঁকে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য করা হয়। তাঁকে অপমান ও হেনস্থা করা হয়। পুলিশ […]
মালদা : পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পাওয়া ১১ জনের মধ্যে রয়েছেন বিশিষ্ট লেখক অশোক কুমার হালদার। বিশেষ এই সম্মান পেয়ে খুশি অশোকবাবু। সোমবার তিনি বলেন, “প্রথমেই আমি ভারত সরকার এবং প্রধানমন্ত্রী মোদীকে কৃতজ্ঞতা জানাই। তাঁরা যে নির্বাচন করেছেন তা সঠিক নির্বাচন। লেখালেখিতে, সাহিত্য সেবায়, আমি ৩০ বছর ধরে কাজ করে আসছি। আমি খুশি যে আমার কঠোর […]
কলকাতা : পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের অন্যতম স্তম্ভ প্রসেনজিৎ দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩৫০-এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ছোটপর্দার পাশাপাশি বেশ কয়েকটি সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই প্রসেনজিতের নাম রয়েছে এ বারের পদ্মপ্রাপকদের তালিকায়। পদ্মশ্রী পেয়ে অভিভূত প্রসেনজিৎ। তিনি বলেন, ভারত সরকার আমাকে পদ্মশ্রী প্রদান করেছে, তার জন্য আমি […]
পূর্ব মেদিনীপুর : রবিবার স্থানীয় রানিচক সমবায় সমিতির নির্বাচন ছিল। অভিযোগ, সেই নির্বাচনের আগে শনিবার রাতে গ্রামে ঢুকে তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের উপর অত্যাচার করে। সোমবার আক্রান্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি দলীয় কর্মীদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আইনি সহায়তার আশ্বাস দেন। এছাড়াও নিজের বিধানসভা এলাকার সমস্ত হিন্দুদের বাড়িতে শাঁখ […]
নয়াদিল্লি : দেশজুড়ে সোমবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে ৭৭-তম সাধারণতন্ত্র দিবস। মূল অনুষ্ঠানটি হয় দিল্লির কর্তব্যপথে। এবারের ভাবনা – বন্দে মাতরমের সার্ধশতবর্ষ। ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্তব্যথের কুচকাওয়াজে সামরিক শক্তি প্রদর্শন করে ভারত। আকাশ থেকে […]
কলকাতা : সোমবার কলকাতার মল্লিকবাজারে একটি আবাসনে আগুন লাগায় আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। জানা যাচ্ছে, মল্লিকবাজার চৌমাথায় রয়েছে ওই আবাসন। আবাসনের বাসিন্দাদের বার করে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। আশপাশে অনেক বাড়ি থাকায় আগুন ছড়িয়ে পড়ার ভয় পাচ্ছেন এলাকার লোকজন। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
মেষ (Aries) ২৬ জানুয়ারি প্রয়োজনে পরিবারের সদস্য বা সঙ্গীর সঙ্গে পরামর্শ নিন। নতুন দক্ষতা শেখা আপনার মনকে উজ্জীবিত করবে। কোনো রোমাঞ্চকর দায়িত্ব নেওয়ার আগে বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করুন। বৃষ (Taurus) ২৬ জানুয়ারির দিনটি ওঠানামায় ভরা থাকবে। অফিসের রাজনীতি আপনার জন্য নেতিবাচক হতে পারে। ইতিবাচক চিন্তা বজায় রাখুন। নিজের কাজে মন দিন। গসিপ থেকে দূরে থাকুন। […]
কলকাতা : জাতীয় ভোটার দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে নিশানা করলেন নির্বাচন কমিশনকে| এক বার্তায় রবিবার তিনি লিখেছেন, “ভারতের নির্বাচন কমিশন আজ জাতীয় ভোটার দিবস পালন করছেন এবং সেটাকে একটি করুণ প্রহসনের মতো দেখাচ্ছে। হিজ মাস্টার্স ভয়েস হিসেবে কমিশন এই মুহূর্তে মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত, এবং তাদের ঔদ্ধত্য হচ্ছে জাতীয় ভোটার দিবস […]










