Category Archives: রাজ্য

কূটনৈতিক চাপে কাজ না হলে সামরিক অভিযানের দাওয়াই তথাগতের

কলকাতা : বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তার জন্য কূটনৈতিক চাপে কাজ না হলে সামরিক অভিযান করার দাবি তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বৃহস্পতিবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “বাংলাদেশ যদি ইচ্ছে করে নিজেদের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সংখ্যালঘুদের নিরাপত্তা না দেয়, যদি তাদের পিছনে কাঠমোল্লাদের লেলিয়ে দেয়, এবং এরা যদি তার ফলে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়, তাহলে লাভ বাংলাদেশের, ক্ষতি […]

রাজ্যের এক আধিকারিকের বিরুদ্ধে জাতীয়তা-বিরোধী মন্তব্যের অভিযোগ শুভেন্দুর

কলকাতা : সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় পশ্চিমবঙ্গের এক রাজস্ব সহকারী কমিশনারের বিরুদ্ধে ওপরমহলে নির্দিষ্ট অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ডাঃ মনোজ পন্থ (আইএএস) এবং সচিব ডঃ সুদীপ কুমার সিনহাকে (আইএএস) উদ্দেশ করে শুভেন্দুবাবু এক্স হ্যান্ডলে এই অভিযোগ করেছেন। লিখেছেন, “দয়া করে আপনার বিভাগের রাজস্ব সহকারী কমিশনার […]

বুদ্ধদেবের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী, দান করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ

কলকাতা : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে শোকাহত ও মর্মাহত। আমি তাঁকে গত কয়েক দশক ধরে চিনি এবং গত কয়েক বছরে যখন তিনি অসুস্থ ছিলেন আমি তাঁকে দেখতে গিয়েছিলাম। শোকের এই মুহূর্তে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা। […]

ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে; ভূমিধসেরও সম্ভাবনা, ভিজবে দক্ষিণবঙ্গও

কলকাতা : উত্তরবঙ্গে আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও, তা হবে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিও হতে পারে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই সময়ে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি প্রত্যাশিত। এরপর ৯ আগস্ট […]

বালুরঘাট বিমানবন্দর : পরিকাঠামো সংস্কার হলেও উড়ান চালুর অনিশ্চয়তা

বালুরঘাট : রাজ্যে দমদম ও বাগডোরার পর তৃতীয় স্থানে রয়েছে বালুরঘাট বিমানবন্দর। অতীতে এই বিমানবন্দর থেকে একাধিক বিমান চলাচল করেছে, তবে বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে বিমানবন্দরের কাজ শুরু হলেও, সংস্কারের পরও উড়ান চালু হয়নি। বালুরঘাট বিমানবন্দর দীর্ঘদিন হেলিকপ্টার চলাচলের জন্য ব্যবহৃত হতো। কোচবিহার, বালুরঘাট এবং মালদা হয়ে কলকাতা যাতায়াতের জন্য […]

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি জারি, ভারী বর্ষণে বেসামাল উত্তরবঙ্গ

কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েই চলেছে, তবে ভারী বৃষ্টি আর হচ্ছে না। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বুধবার সকালেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে, আকাশ ছিল মেঘলা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গের […]

বাংলাদেশের ব্যাপারে মমতার ভাষ্য ‘গুঁতো খেয়ে’, প্রশ্ন তুলেও সমর্থন তথাগতর

কলকাতা : বাংলাদেশের ব্যাপারে কেন্দ্রের মতোই সতর্ক ভূমিকা নিয়ে বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্সবার্তায় বিষয়টিকে স্বাগত জানিয়েও খোঁচা দিয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “মমতা বলেছেন, বাংলাদেশের ব্যাপারে কেন্দ্রীয় সরকার যা বলবে উনি তাই করবেন। এ কথাটা উনি শুভবুদ্ধি থেকে বলেছেন বা গুঁতো খেয়ে, তা জানি না। কিন্তু যা-ই হোক, ঘোষণাটি স্বাগত। […]

নদীপথে ফেরি পরিষেবা বন্ধ, হাওড়ার আমতায় পথ অবরোধ

হাওড়া : নদীপথে ফেরি পরিষেবা বন্ধ। এরই প্রতিবাদে হাওড়ার আমতা ২ নম্বর ব্লকের আজানগাছি বাজারে পথ অবরোধ করল দ্বীপাঞ্চলের বাসিন্দারা। সোমবার দুপুরে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এদিন সকালে ফেরি পরিষেবা চালু থাকায় তারা নদী পেরিয়ে এপারে আসে। কিন্তু দুপুরের পর আচমকা প্রশাসনের পক্ষ থেকে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শুধু […]

স্নান করতে নেমে বিপত্তি, কাঁকিনাড়া ঘাটে গঙ্গায় তলিয়ে গেলেন যুবক

কাঁকিনাড়া : কাঁকিনাড়া ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে করণ শাউ (১৮) নামে এক যুবক জলে তলিয়ে যান। ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুরের হাড়িপুকুর এলাকার বাসিন্দা করণ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার সকালে করণ শাউ গঙ্গায় স্নান করতে যান। স্নানের সময় হঠাৎ জলে তলিয়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত […]

মেঘলা আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস

কলকাতা : আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে, ৬ থেকে ৮ আগস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে স্থানীয় ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। এদিন সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের […]