Category Archives: দেশ

তৃণমূল কংগ্রেসের কোনও চিন্তাধারা ও আদর্শ নেই : কেশব প্রসাদ মৌর্য

লখনউ : পশ্চিমবঙ্গের পালাবদলের পর প্রায় এক মাসের মধ্যেই ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসে। দলের অন্দরেই তৈরি হয়েছে বিদ্রোহ। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের কোনও চিন্তাধারা ও আদর্শ নেই। মঙ্গলবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেশব প্রসাদ মৌর্য বলেন, “আমি মনে করি, যে দলের কোনও আদর্শ বা দূরদর্শী […]

লালু-সহ ১৬ অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠন স্থগিত, রায় ঘোষণা ১৬ জুলাই

নয়াদিল্লি : আইআরসিটিসি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের মামলায় লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব ও রাবড়ি দেবী-সহ ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছে দিল্লির রাউস এভিনিউ আদালত। আদালত আগামী ১৬ জুলাই এই বিষয়ে রায় ঘোষণা করবে। এই মামলায় আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, রাবড়ি দেবী এবং […]

পঞ্জাব-সহ দেশের ৬টি ঠিকানায় ইডি-র তল্লাশি, তোপ দাগলেন কেজরিওয়াল

চন্ডীগড় : পঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধর-সহ দেশের অন্যান্য রাজ্যের মোট ৬টি ঠিকানায় মঙ্গলবার সকাল থেকে তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র এই তল্লাশি অভিযানের প্রেক্ষিতে তোপ দেগেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’-এর অধীনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার পঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধর, উত্তর প্রদেশের বরেলি এবং দিল্লি-নয়ডা অঞ্চলের মোট ৬টি […]

ইতিহাসের পাতায় ০৯ জুন

১. ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম ১৯০০ (বিরসা মুন্ডার প্রয়াণ): ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী এবং মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা আদিবাসী বীর বিরসা মুন্ডা মাত্র ২৫ বছর বয়সে রাঁচি জেলে বন্দি অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তাঁর সাহস ও আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয়। ১৯৬৪ (লাল বাহাদুর শাস্ত্রীর শপথ গ্রহণ): জওহরলাল নেহরুর মৃত্যুর পর প্রখ্যাত রাজনীতিবিদ […]

পঞ্জিকা : ০৯ জুন, ২০২৬ (মঙ্গলবার)

স্থান: কলকাতা, পশ্চিমবঙ্গ বার: মঙ্গলবার তিথি: কৃষ্ণ পক্ষ নবমী (দুপুর ২:০৫ পর্যন্ত), এরপর দশমী শুরু। নক্ষত্র: উত্তর ভাদ্রপদ (রাত ৮:৪৫ পর্যন্ত), এরপর রেবতী শুরু। যোগ: আয়ুষ্মান (বিকেল ৫:৪৭ পর্যন্ত), এরপর সৌভাগ্য শুরু। সূর্যোদয়: ভোর ৪:৫১ সূর্যাস্ত: সন্ধ্যা ৬:২০ শুভ ও অশুভ ক্ষণ ব্রহ্ম মুহূর্ত: ভোর ৩:১৬ – ভোর ৪:০৪ অভিজিৎ মুহূর্ত: সকাল ১১:২৬ – দুপুর […]

মঙ্গলবার (০৯ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): কর্মক্ষেত্রে আগামীকাল আপনার দায়িত্ববোধ ও নেতৃত্বের প্রশংসা হবে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে, তবে হঠকারী কোনো বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। স্বাস্থ্যের দিকে নজর দিন। বৃষ (Taurus): পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। পুরনো কোনো বন্ধুর সাথে অপ্রত্যাশিতভাবে যোগাযোগ হতে পারে। সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকলে নতুন কোনো সুযোগ আসতে পারে। মিথুন (Gemini): সমাজ, […]

বৈঠকে ইন্ডি জোটের পাঁচ সিদ্ধান্ত, জানালেন খাড়গে

নয়াদিল্লি : ভোট লুট, ভোট চুরি ও এসআইআর নিয়ে দেশের প্রধান বিচারপতিকে দ্রুত চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিল ‘ইন্ডি’ জোট।একই সঙ্গে নিট ও সিবিএসই পরীক্ষায় লক্ষাধিক পড়ুয়ার সঙ্গে প্রতারণার অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং কৃষকদের ও জনমুখী সমস্যাগুলি নিয়ে আলোচনার জন্য অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি […]

দিল্লিতে গোপন বৈঠক তৃণমূলের অন্তত ২১ ‘বিদ্রোহী’ সাংসদের

নয়াদিল্লি : জল্পনার মধ্যেই তৃণমূলের অন্তত ২১ জন সাংসদ সোমবার বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর ছড়িয়েছে। অস্তিত্ব রক্ষায় রবিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ইন্ডি’ জোটের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মমতার। এর মধ্যেই এই দলবদল হতে পারে বলে সূত্রের খবর। তাৎপর্যপূর্ণভাবে এদিনই দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সূত্রের খবর, এর মধ্যেই দিল্লিতে […]

কংগ্রেসকে বিঁধে পোস্টার দিল্লিতে পোস্টার, ইন্ডি জোটের বৈঠকের আগে শোরগোল

নয়াদিল্লি : ইন্ডি জোটের বৈঠকের আগে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও গোল চত্বরে কংগ্রেস এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করে পোস্টার পড়েছে। পোস্টারগুলিতে বিরোধী শিবিরেরই কয়েক জন শীর্ষ নেতার অতীত মন্তব্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকে নেতা উদয়নিধি স্টালিন এবং আম আদমি […]

ইন্ডি জোটের আর কোনও অস্তিত্ব নেই, কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা : বিরোধীদের ইন্ডি জোটকে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, ইন্ডি জোটের আর কোনও অস্তিত্ব নেই। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “এই (ইন্ডি) জোটের কোনও অস্তিত্বই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আগে এর কোনও বৈঠকেই যোগ দিতেন না, কিন্তু এখন তিনি তা করতে বাধ্য হচ্ছেন। তাঁর দলের বিধায়ক ও […]