জম্মু : খারাপ আবহাওয়ার জেরে শনিবার জম্মু থেকে অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হল। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক এবং অমরনাথ যাত্রাপথে বৃষ্টি, ধস ও পাথর পড়ার আশঙ্কা থাকায় তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, রামবন জেলা এবং কাশ্মীরের কয়েকটি এলাকায় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার জম্মুর ভগবতী নগর বেস […]
Category Archives: দেশ
নয়াদিল্লি : পেমেন্ট অ্যান্ড সেট্লমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এ সংশোধন সত্ত্বেও সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীরা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই ডিজিটাল আর্থিক লেনদনের মাধ্যম ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ব্যবহার করতে পারবেন বলে শনিবার জানিয়েছে পেমেন্টস কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই)। বৃহস্পতিবার লোকসভায় কর ও অন্যান্য আইন (সংশোধন) বিল, ২০২৬ পাশ হওয়ার একদিন পর পিসিআই এই বক্তব্য জানিয়েছে। […]
কলকাতা : নৈহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সনদ দে-কে শনিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকা থেকে তাঁকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদের জন্য নৈহাটি থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, মারধর এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সংঘটিত হিংসার একাধিক অভিযোগ রয়েছে। শনিবারই তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২০২১ […]
১. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ ১৯৪১ (রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ): ১৯৪১ সালের ৮ আগস্ট (বাংলা ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নোবেলজয়ী এই মহান সাহিত্যিকের প্রয়াণ বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মুক্তচিন্তার জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করে। প্রতি বছর এই দিনটি বিশ্বজুড়ে পরম শ্রদ্ধা ও বেদনার সাথে পালিত […]
সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:১১ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:১৩ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় দশমী তিথি (দুপুর ০১:৪০ মিনিট পর্যন্ত), তারপর একাদশী তিথি শুরু। নক্ষত্র: রোহিণী নক্ষত্র (বিকেল ০৪:৫০ মিনিট পর্যন্ত), তারপর মৃগশিরা নক্ষত্র শুরু। যোগ: ধ্রুব যোগ (সকাল ০৯:১৫ মিনিট পর্যন্ত), তারপর ব্যাঘাত যোগ শুরু। করণ: […]
মেষ (Aries): শনিদেবের ইতিবাচক প্রভাবে কর্মক্ষেত্রে দায়িত্বশীল মনোভাব প্রশংসিত হবে। পুরনো আটকে থাকা কোনো কাজ বাস্তবায়িত হতে পারে। বৃষ (Taurus): খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। পারিবারিক বিষয়গুলোতে ধৈর্য ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে শুভ ফল মিলবে। মিথুন (Gemini): মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পাবে। নতুন পরিচিতির মাধ্যমে ভবিষ্যতে ক্যারিয়ার বা ব্যবসায় লাভজনক সুযোগ আসতে পারে। […]
কলকাতা : পশ্চিমবঙ্গে মিড-ডে মিল প্রকল্পে উপভোক্তা তথা ছাত্রছাত্রীর সংখ্যা বাড়িয়ে দেখানোর অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে রাজ্যের সরকারি স্কুলগুলিতে আচমকা পরিদর্শন (সারপ্রাইজ ভিজিট) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন থেকে নির্দেশিকা মেলার পর বিভিন্ন জেলা প্রশাসন স্কুলগুলিতে প্রকৃত ছাত্র উপস্থিতি এবং মিড-ডে মিল পোর্টালে নথিভুক্ত সংখ্যার মেলবন্ধন বা মিলিয়ে দেখার কাজ শুরু করবে। সরকারি […]
নয়াদিল্লি : বিরোধীদের ক্রমাগত বিশৃঙ্খলা ও স্লোগানের জেরে শুক্রবার মুলতুবি করে দেওয়া হলো সংসদের দুই কক্ষের অধিবেশন| লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়। এদিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বিরোধীদের প্রতিবাদ প্রসঙ্গে বলেন, বিরোধীরা সকাল থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে স্লোগান দিচ্ছেন| অথচ স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন সংসদে উপস্থিত থাকেন। তিনি […]
নয়াদিল্লি : সিজেপি-র আন্দোলনে পুলিশি পদক্ষেপের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যাখ্যা জানতে চেয়ে শুক্রবারও সংসদের মকর দ্বারে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদেরা। এদিন বৃষ্টির মধ্যেও তাঁরা ‘অমিত শাহ জবাব দো’ লেখা ব্যানার হাতে বিক্ষোভ দেখান। কংগ্রেস সাংসদ চামলা কিরণ কুমার বলেন, আমরা চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি সংসদের অধিবেশনে যোগ দিয়ে ২০ জুলাইয়ের ঘটনাটির বিষয়ে […]
জম্মু : শান্তিপূর্ণভাবেই চলছে জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রা। জম্মু থেকে শুক্রবার তীর্থযাত্রীদের আরও একটি দল বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে। আবার পুণ্যার্থীদের একটি দল কড়া নিরাপত্তার মধ্যে রামবান জেলা হয়ে জম্মুতে ফিরছে। এদিন স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ৯২৬ জনের তীর্থযাত্রীদের ২৯-তম দল শুক্রবার ভোররাত ২:৫৯ মিনিটে ৪২টি যানবাহনের কনভয়ে ভগবতী নগর যাত্রী […]









