Category Archives: দেশ

ভারত ও আমেরিকার মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে : ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা উল্লেখ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমি সবসময় মোদীর বন্ধু থাকব, তিনি একজন চমৎকার প্রধানমন্ত্রী।” হোয়াইট হাউসে একটি সাংবাদিক বৈঠকে একাধিক প্রশ্নের উত্তর দেন ডোলান্ড ট্রাম্প। ভারত-আমেরিকা সম্পর্ক সম্পর্কে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমি সর্বদা মোদীর বন্ধু থাকব, তিনি একজন দুর্দান্ত প্রধানমন্ত্রী।” ট্রাম্প […]

ইতিহাসের পাতায় ০৬ সেপ্টেম্বর : ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতীয় সেনার বড় আক্রমণ

ছয় সেপ্টেম্বর, ১৯৬৫ সাল ভারতের–পাকিস্তান যুদ্ধের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। এই দিন ভারতীয় সেনা পাকিস্তানের পাঞ্জাব ও রাজস্থান সীমান্তে ব্যাপক আকারে সামরিক অভিযান চালিয়েছিল। ভারতীয় জওয়ানরা লাহোর ও সিয়ালকোটের দিকে দ্রুত অগ্রসর হয়ে একাধিক কৌশলগত অঞ্চল দখল করে এবং পাকিস্তানের সামরিক শক্তিকে কড়া চ্যালেঞ্জ জানায়। এই যুদ্ধ ছিল পাকিস্তানের দ্বারা জম্মু–কাশ্মীরে অনুপ্রবেশ […]

পঞ্জিকা : ০৬ সেপ্টেম্বর,২০২৫ (শনিবার)

তারিখ ও বার: ইংরেজি তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) বাংলা তারিখ: ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ বিক্রম সংবত: ২০৮২ হিজরি: রবিউল আউয়াল ১৩, ১৪৪৭  সূর্য ও চন্দ্র: সূর্যোদয়: সকাল ৫:২৪ সূর্যাস্ত: সন্ধ্যা ৫:৪৫ চন্দ্রোদয়: বিকেল ৪:৫৮ চন্দ্রাস্ত: পরের দিন সকাল ৪:৩৮  রাশি ও গ্রহ: সূর্য রাশি: সিংহ চন্দ্র রাশি: সকাল ১১:২১ পর্যন্ত মকর, তারপর কুম্ভে প্রবেশ […]

শনিবার (৬ সেপ্টেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

  মেষ : জীবনসঙ্গীর পরামর্শ লাভজনক থাকবে। ব্যবসা ও চাকরিতে অবস্থান ভালো থাকবে। শুভ কাজের লাভজনক ফলাফল হবে। কাজের পরিমাণ বেশি থাকবে। ব্যবসায়িক উন্নয়নও হবে এবং আনন্দও বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ভালো থাকবে। অর্থনৈতিক দিক মজবুত থাকবে। ধর্ম-কর্মের প্রতি আগ্রহ জাগ্রত হবে। শুভ সংখ্যা – ৭, ৮, ৯ বৃষ : কাজের ব্যস্ততায় আরাম-সুখ প্রভাবিত হবে। প্রিয়জনদের […]

মুম্বইয়ে বিস্ফোরণের হুমকি, তীব্র চাঞ্চল্য

মুম্বই : বাণিজ্য রাজধানীতে বিস্ফোরণের হুমকি। হুমকিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার মুম্বই পুলিশ জানিয়েছে, শহরের ট্র্যাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ওই হুমকি-বার্তা এসেছে। সেখানে দাবি করা হয়েছে, শহর জুড়ে ৩৪টি গাড়িতে বিস্ফোরক রাখা আছে। এই বিস্ফোরণ পুরো মুম্বইকে কাঁপিয়ে দেবে। ‘লস্কর-ই-জিহাদি’ নাম বলে দাবি করা এই সংগঠনটি জানিয়েছে, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে। […]

কাশ্মীরে ১৮ ঘন্টায় কাঠের সেতু তৈরি করল সেনা, উদ্ধার শতাধিক গ্রামবাদী

ভাদেরওয়াহ : প্রায় ১৮ ঘন্টার মধ্যে কাঠের অস্থায়ী সেতু তৈরি করল ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট। মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে জম্মু ও কাশ্মীরের ভাদেরওয়াহর বেজা গ্রামের রাস্তা, সেতু। স্থানীয় বাসিন্দারা দিশেহারা। ভাদেরওয়াহ যাওয়ার জন্য বাধ্য হয়েই নদী পেরোতে হচ্ছিল। গ্রামবাসীদের জন্য কাঠের অস্থায়ী সেতু বানিয়ে দিলেন সেনা জওয়ানরা। ভাদেরওয়ায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ৪ রাষ্ট্রীয় রাইফেলস […]

ইতিহাসের পাতায় ০৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবস – ড. রাধাকৃষ্ণনের অনুপ্রেরণায় শুরু হওয়া ঐতিহ্য

ভারতে প্রথম শিক্ষক দিবস ৫ সেপ্টেম্বর ১৯৬২ সালে উদ্‌যাপন করা হয়। এই দিনটি দেশের মহান দার্শনিক, পণ্ডিত ও রাজনীতিবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের সম্মানে শুরু হয়, যখন তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন। তাঁর ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর জন্মদিনটি বিশেষভাবে উদ্‌যাপনের প্রস্তাব দেন, কিন্তু ড. রাধাকৃষ্ণন বিনীতভাবে বলেন যে, তাঁর জন্মদিন ব্যক্তিগতভাবে না পালন করে একে “শিক্ষক […]

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

  মেষ: পরিশ্রম করে কাজ করার চেষ্টা লাভ দেবে। কিন্তু চতুরতার ফাঁদে না পড়ে কাজে মন দিন। গতকালের পরিশ্রম আজ ফল দেবে। অলসতা ত্যাগ করুন। ব্যবসায় নতুন সমন্বয় ও সহযোগিতা তৈরি হবে। বন্ধুদের সঙ্গে যৌথভাবে করা কাজে লাভ হবে। শুভ সংখ্যা – ২, ৫, ৭ বৃষ: ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। মনে অযথা যুক্তি […]

পঞ্জিকা : ০৫ সেপ্টেম্বর,২০২৫ (শুক্রবার)

দিন ও কাল বাংলা তারিখ: ভাদ্র ১৯, ১৪৩২ ইংরেজি তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার দিন: শুক্রবার বিক্রম সংবত: ২০৮২ শকাব্দ: বিশ্ববাসু ভারতীয় সিভিল ক্যালেন্ডার: ভাদ্রপদ ১৪, ১৯৪৭ হিজরি: রবিউস সানি ১২, ১৪৪৭  সূর্য ও  চন্দ্র সূর্যোদয়: সকাল ৫:২৪ সূর্যাস্ত: সন্ধ্যা ৫:৪৬ চন্দ্রোদয়: বিকেল ৪:১৯ চন্দ্রাস্ত: পরদিন ভোর ৩:৩৭ সূর্য রাশি: সিংহ (Simha) চন্দ্র রাশি: মকর […]

দাগিদের বিরুদ্ধে সিবিআই কী করছে, প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি : কোনও ভাবেই পরীক্ষায় বসতে পারবেন না দাগি অযোগ্যরা। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর পরীক্ষায় বসতে চেয়ে তাঁদের করা আবেদন খারিজ করে আরও এক বার তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানায়, একই ধরনের কোনও মামলা আর গ্রহণ করা হবে না। বিচারপতি কুমার সিবিআইয়ের ভূমিকা নিয়ে […]