তিয়ানজিন ও নয়াদিল্লি : চিনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা কাউন্সিল (এসসিও) শিখর সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে খোশমেজাজে দেখা যায় মোদীকে। এসসিও শিখর সম্মেলনে পৌঁছনোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিঙ্গন করে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানান, “রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে […]
Category Archives: দেশ
কলকাতা : সামনেই উৎসবের মরশুম, তার আগে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমল। ১ সেপ্টেম্বর, সোমবার থেকেই গ্যাসের দাম এক ধাক্কায় ৫১.৫০ টাকা কমেছে। রবিবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে। তবে, গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও রদবদল হয়নি। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৮২৯ টাকা। কিন্তু, বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমায় […]
কাবুল ও নয়াদিল্লি : আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারালেন অন্তত ২০ জন। আহত হয়েছেন কমপক্ষে ১১৫ জন। রবিবার মধ্যরাত ১২.৪৭ মিনিটে জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬। এর পর ভূমিকম্প পরবর্তী কম্পনে বেশ কয়েক বার কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত […]
ইতিহাসের পাতায় ০১ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনে দুটি প্রধান ঘটনা ঘটেছিল, যা দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেছিল। এই দিনেই ভারতীয় জীবন বীমা নিগম (এলআইসি) প্রতিষ্ঠিত হয় এবং ভারতীয় মান সময় (IST) গ্রহণ করা হয়। ০১ সেপ্টেম্বর ১৯৪৭ সালে, দেশ আনুষ্ঠানিকভাবে ভারতীয় মান সময় (IST) গ্রহণ করে। এর […]
মেষ – জীবনসঙ্গীর পরামর্শ লাভজনক থাকবে। সময় নেতিবাচক ফল দেবে। গতকালের পরিশ্রম আজ ফল দেবে। কাজের মধ্যে আসা বাধা কেটে যাবে। বাহ্যিক ও অভ্যন্তরীণ সহায়তা পাওয়া যাবে। কিন্তু ষড়যন্ত্রে না জড়িয়ে নিজের কাজে মন দিন। আত্মীয় শ্রেষ্ঠতা থাকবে। শুভ সংখ্যা – ২, ৫, ৬ বৃষ – স্বার্থের কাজে আসা বাধা মধ্যাহ্ন পর বাদ যাবে। […]
বাংলা সন: ১৪৩২ বঙ্গাব্দ বাংলা মাস: ভাদ্র তারিখ: ভাদ্র ১৫ বিক্রমী সন: ২০৮২ শকাব্দ: ১৯৪৭ ইসলামি সন (হিজরি): রবিউল আউয়াল ৮, ১৪৪৭ হিজরি সূর্য ও চন্দ্র: সূর্যোদয়: সকাল ৫:২৩ সূর্যাস্ত: সন্ধ্যা ৫:৫০ চন্দ্রোদয়: দুপুর ১:০৩ চন্দ্রাস্ত: রাত ১১:৪১ তিথি: শুক্ল নবমী: শুরু ১২:৫৮ AM (১ সেপ্টেম্বর) শুক্ল দশমী: শুরু ২:৪৩ AM (২ সেপ্টেম্বর) নক্ষত্র: […]
লখনউ : উত্তর প্রদেশের লখনউয়ে একটি বাজি কারখানায় জোরালো বিস্ফোরণ হল রবিবার। গুন্ডওয়া এলাকার একটি বাজি কারখানায় এই বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানার মালিক, তাঁর স্ত্রী এবং দুই সন্তানের মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে। আহত হয়েছেন আরও কয়েক জন। মোট মৃতের সংখ্যা ৭। রবিবার দুপুরে জোরালো একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয়রা। তার পর শুরু […]
নয়াদিল্লি : মন কি বাত অনুষ্ঠানে কাশ্মীরে দিন-রাত ক্রিকেট ম্যাচের উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১২৫-তম পর্বে প্রধানমন্ত্রী বলেছেন, “বন্যা ও বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের মধ্যেই জম্মু ও কাশ্মীর দু’টি অত্যন্ত বিশেষ প্রাপ্তিও অর্জন করেছে। খুব বেশি মানুষ এসব লক্ষ্য করেনি। তবে আপনারা সেই প্রাপ্তিগুলি সম্পর্কে জেনে খুশি হবেন। পুলওয়ামার […]
তিয়ানজিন ও নয়াদিল্লি : চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিয়ানজিনে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট শি-এর মধ্যে বৈঠক হয়। দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুতের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “গত বছর কাজানে […]
পাটনা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেছেন গিরিরাজ। কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অবমাননাকর মন্তব্যের বিষয়ে রবিবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা […]










