Category Archives: দেশ

দুবাইয়ে আটকে পিভি সিন্ধু, থাকছেন না অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে

নয়াদিল্লি : বার্মিংহাম যাওয়ার পথে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দুবাইয়ে আটকে থাকার পর অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারলেন না পিভি সিন্ধু। “তিনি অল ইংল্যান্ডে অংশগ্রহণ করছে না,” সোমবার নিশ্চিত করেছেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সচিব সঞ্জয় মিশ্র । তাঁর কোচ, বিমল কুমার, যিনি তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন, তিনি বলেন, হতাশা স্পষ্ট। স্বাভাবিকভাবেই বিরক্ত। তিনি […]

মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, প্রত্যক্ষ করা যাবে ভারতের বেশিরভাগ স্থান থেকে

কলকাতা : মঙ্গলবার দোল পূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ ভারতের বেশিরভাগ স্থান থেকেই প্রত্যক্ষ করা গেলেও দেশের একেবারে পশ্চিমাঞ্চলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। এশিয়ার পূর্বাঞ্চল, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং আমেরিকাতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। ভারতের বেশিরভাগ প্রান্তেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে, তা কেবল চন্দ্রোদয়ের সময়েই। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশ এবং আন্দামান ও […]

ইতিহাসের পাতায় ০৩ মার্চ

ভারতের ঘটনাবলি ১৯৩১ — ভারতের প্রথম আইনমন্ত্রী ও সংবিধান প্রণেতা ভীমরাও রামজি আম্বেদকর লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণের পর দেশে ফেরেন (সময়ের প্রেক্ষাপটে স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়)। ১৯৫৬ — হিন্দু উত্তরাধিকার আইন (Hindu Succession Act) সংসদে পাস হয়, যা নারীদের সম্পত্তির অধিকারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। ২০০৬ — ভারতে তথ্যের অধিকার আইন কার্যকর হওয়ার পর বিভিন্ন […]

পঞ্জিকা : ০৩ মার্চ, ২০২৬ (মঙ্গলবার)

বঙ্গাব্দ: ১৪৩২ তিথি: পূর্ণিমা (প্রায় বিকেল ৫:০৭ পর্যন্ত), এরপর কৃষ্ণপক্ষ প্রথমা শুরু নক্ষত্র: মাঘ (প্রভাত পর্যন্ত), তারপর পূর্বফাল্গুনি যোগ: সুকর্মা (সকাল পর্যন্ত), তারপর ধৃতি করণ: বাব, বালব সূর্যোদয়: সকাল ৬:২৭ সূর্যাস্ত: সন্ধ্যা ৬:১৪ চন্দ্রোদয়: সন্ধ্যা ৬:১৭ অশুভ সময় রাহুকাল: বিকেল ৩:১৯ – ৪:৪৮ যামগণ্ড: সকাল ৯:২৩ – ১০:৫২ গুলিক কাল: দুপুর ১২:২১ – ১:৫০ শুভ […]

মঙ্গলবার (০৩ মার্চ) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ আজ আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে। সাহসী মনোভাব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। হৃদয় ও মেরুদণ্ডের যত্ন নিন। শুভ রঙ: সোনালি কমলা শুভ সংখ্যা: ১ বৃষ পারিবারিক সুখ ও মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে। সামাজিক ক্ষেত্রে সম্মান পেতে পারেন। কর্মক্ষেত্রে অহংকার এড়িয়ে চললে সাফল্য মিলবে। […]

বিজেপি এলে সরকারি কর্মীদের ৭ম বেতন কমিশনের সুবিধার আশ্বাস অমিত শাহর

দক্ষিণ ২৪ পরগনা : “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ৭ম বেতন কমিশনের সুবিধা কার্যকর করা হবে। এর ফলে দীর্ঘদিনের আর্থিক বঞ্চনার অবসান ঘটবে, প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।” সোমবার এভাবেই ৭ম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মচারীদের আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মথুরাপুরের রায়দিঘি বিধানসভা অন্তর্গত ভগবতীপুর (গোপীনাথপুর মৌজা)-এ অনুষ্ঠিত পরিবর্তন যাত্রার […]

পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগের : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রী বলেছেন, “পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সকল বিরোধের সমাধানকে সমর্থন করে। এই অঞ্চলে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা […]

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় বৈঠক নির্বাচন কমিশনের

কলকাতা : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধিদল সোমবার বৈঠকে বসেছে। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার, ডেপুটি ইলেকশন কমিশনার ও কমিশনের অন্যান্য আধিকারিকরা-সহ কমিশনের ওই প্রতিনিধি দলটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যায়ক্রমে এরাজ্যের পুলিশ, প্রশাসন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার, এবং বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল […]

হায়দরাবাদ হাউসে মিলিত মোদী ও মার্ক, দ্বিপাক্ষিক বৈঠক দুই প্রধানমন্ত্রীর মধ্যে

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন সকালে হায়দরাবাদ হাউসে এসে পৌঁছলে কানাডার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ওপর তাঁরা জোর দিয়েছেন। এদিন […]

পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাবে ধস দালাল স্ট্রিটে

মুম্বই : পশ্চিম এশিয়ায় অশান্তি শুরু হতেই ভারতের শেয়ার বাজারে ধসের আশঙ্কা বাড়ছিল। শেষ ক্লোজিংয়ের থেকে প্রায় ৩.৩৪ শতাংশ বা ২,৭৪৩ পয়েন্ট লোয়ারে ওপেনিং হয় সেনসেক্সের। নিফটি ৫০-র ওপেনিং হয় ২ শতাংশের বেশি বা ৫০০ পয়েন্ট লোয়ারে। পশ্চিম এশিয়ায় অশান্তি শুরু হতেই ভারতের শেয়ার বাজারে ধসের আশঙ্কা বাড়ছিল। সোমবার বাজার খুলতেই সেই আশঙ্কা সত্যি হলো। […]