পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগের : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রী বলেছেন, “পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সকল বিরোধের সমাধানকে সমর্থন করে। এই অঞ্চলে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সকল দেশের সঙ্গে কাজ চালিয়ে যাব।”

কানাডা ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমরা প্রতিরক্ষা শিল্প, সামুদ্রিক ক্ষেত্র সচেতনতা এবং সামরিক বিনিময় জোরদার করার জন্য কাজ করব। এই লক্ষ্যে, আমরা ভারত-কানাডা প্রতিরক্ষা সংলাপ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি।” প্রধানমন্ত্রী বলেন, “আমরা আনন্দিত যে, কানাডা আন্তর্জাতিক সৌর জোট এবং গ্লোবাল বায়োফুয়েল জোটে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে।

বেসামরিক পারমাণবিক শক্তির ক্ষেত্রে, আমরা একটি দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সরবরাহ চুক্তিতে স্বাক্ষর করেছি। কৃষি, কৃষি-প্রযুক্তি এবং খাদ্য নিরাপত্তায় মূল্য সংযোজন আমাদের যৌথ অগ্রাধিকার। এই লক্ষ্যে, ভারতে একটি ভারত-কানাডা পালস প্রোটিন সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 7 =