মুর্শিদাবাদ: দু’বছর পর সুতপাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটল মুর্শিদাবাদে। এ বার প্রেমিকাকে ফোন করে ডেকে এনে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ দিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভরদুপুরে প্রকাশ্যে এমন হাড়হিম করা ঘটনায় থমথমে গোটা এলাকা। ইতিমধ্যে মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে […]
Category Archives: জেলা
নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: ‘ভোটের দিন তৃণমূল ভোটারদের কোনও রকমের বাধা দিলে আমাকে বলবেন সঙ্গে সঙ্গে আমি ব্যবস্থা নেব।’ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে শনিবার রায়নায় নির্বাচনী জনসভায় এসে একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন জনসভা থেকে তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ তুলে আনেন তিনি, দামোদর ও গঙ্গা সংলগ্ন এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে […]
নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: শনিবার পানাগড়ের বিশ্বকর্মা মন্দির থেকে বিজেপির রোড শো শুরু হতেই গুটিকয়েক কর্মী সমর্থকের যোগদান দেখে পানাগড় বাজারে গাড়ি থেকে নেমে অন্যত্র বেরিয়ে যান সুকান্ত মজুমদার! এদিন হুডখোলা গাড়িতে চেপে রোড শো শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন যদিও এদিন সকাল থেকেই এলাকায় এলাকায় মাইকে করে প্রচার করা হয়েছিল সুকান্ত মজুমদারের […]
নিজস্ব প্রতিবেদন, জামুড়িয়া: ইসিএলের কুনুস্তোড়িয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারিতে কর্মরত অবস্থাতে এক শ্রমিক গুরুতর আহত হয়। তাঁকে তড়িঘড়ি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, পারবেলিয়ার বাসিন্দা রাজেশ প্রসাদ নুনিয়া কোলিয়ারিতে ট্রামার বা ঠালোয়ান হিসেবে কাজ করতেন। ২০১৫ সালে রাজেশ তা¥র মায়ের মৃত্যুর পরে মায়ের বদলে কাজে জয়েন করেন। […]
নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: আবারও বিতর্কিত মন্তব্য বিজেপির মণ্ডল সভাপতির। তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ার এবং গণতন্ত্র প্রয়োগে বাধা দিলে ঝাঁটা, বটি, জুতো নিয়ে তৈরি থাকার নিদান কর্মীদের। ক্ষমতায় আসার আগেই হুমকি, মানুষ এর জবাব দেবে পালটা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে পাত্রসায়ের ব্লকের […]
রাজ্য সরকার এখন কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্ত নন এমন চাষিদের কাছ থেকেও সহায়ক মূল্যে ধান সংগ্রহ করবে । চলতি খরিফ মরশুমের বাকি সময়, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত যে কোনো কৃষক সরকারের কাছে সর্বোচ্চ ৩০ কুইন্টাল ধান বেচতে পারবেন। কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্ত যেসব কৃষক ইতিমধ্যেই সরকারের কাছে ধান বিক্রি করেছেন তাঁরাও বাড়তি ধান বিক্রির সুযোগ পাবেন […]
নিজস্ব প্রতিবেদন, আসানসোল: উপনির্বাচনের মতো এই নির্বাচনেও শত্রুঘ্ন সিনহাকে জয়ী করতে হবে এবং আসানসোলি জনগণ সেই ব্যাপারে সংকল্প নিয়ে নিয়েছে। আমি দায়িত্ব নিচ্ছি ভোট পর্ব শেষ হলে ডায়মন্ড হারবারকে যে রকম অত্যাধুনিক করা হয়েছে সেই রকম আসানসোলকেও অত্যাধুনিক শহর করব। শুক্রবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করে এই দাবি […]
নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: পূর্বস্থলী থানার অন্তর্গত মেড়তলা পঞ্চায়েতের দেবনগর গ্রামের বাসিন্দারা গ্রামে রাস্তা না থাকার অভিযোগে বিভিন্ন অংশে পোস্টার লাগিয়ে ভোট বয়কটের ডাক দিলেন। গ্রামের বিভিন্ন অংশে দেবনগর ২২৩ নম্বর বুথের সকল গ্রামবাসী ভোট বয়কটের ডাক দেন। গ্রামবাসীদের দাবি, গ্রামে বসতি স্থাপন হওয়ার পর থেকে গ্রামে নেই কোনও রাস্তা। স্বভাবতই আলপথে গ্রামের মধ্যে দিয়ে […]
নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: গ্রামে রয়েছে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা। কিন্তু সেই নল দিয়ে মাসের পর মাস মেলে না জল! এই অবস্থায় গ্রামজুড়ে শুধু পানীয় জল নয়, গৃহস্থালির ব্যবহারের জলেরও তীব্র সঙ্কট দেখা দিয়েছে বলে দাবি। এই পরিস্থিতিতে গ্রামে জল সরবরাহ স্বাভাবিক করা অথবা বিকল্প ব্যবস্থার দাবিতে রাস্তায় হাঁড়ি-কলসি নামিয়ে পথ অবরোধ করলেন গ্রামের মহিলারা। ঘটনা […]
নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বরে। ,খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, ২০০৪ সালে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত দুর্লভপুর গ্রামের বাসিন্দা জরিনা বিবির সঙ্গে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত নিমসা গ্রামের শেখ মইনউদ্দিনের বিয়ে হয়। মৃতার দাদা শেখ নুরেল অভিযোগ করেন, তাঁদের দাম্পত্য জীবন একবছর ভালো চললেও তারপর থেকে শারীরিক মানসিক ভাবে […]










