Category Archives: জেলা

তরুণীকে ধর্ষণের অভিযোগে দল থেকে বহিষ্কৃত রামপুরহাটের তৃণমূল কাউন্সিলার

রামপুরহাট : তরুণীকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কাউন্সিলার তথা রামপুরহাট শহর কমিটির সহ সভাপতি প্রিয়নাথ সাউকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হল। বৃহস্পতিবার রামপুরহাটে তৃণমূল কার্যালয়ে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে তাঁকে বহিষ্কারের কথা ঘোষণা করেন। রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জিতে দু’বার কাউন্সিলার নির্বাচিত হয়েছেন প্রিয়নাথ। বুধবার তাঁর বিরুদ্ধে রামপুরহাট […]

চন্দননগরের ইতিহাসে প্রথম! পুজো শুরুর আগেই ৭০ ফুটের বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রীর মণ্ডপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল

 নিজস্ব প্রতিবেদন, চন্দননগর: ট্যাগ লাইন ছিল বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী। কিন্তু পুজো শুরুর মুখেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশালাকার মণ্ডপ। উল্টে গেল বিশালাকৃতির প্রতিমাও। আহত হয়েছেন বেশ কয়েকজন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চন্দননগরের কানাইলাল পল্লিতে। সূত্রের খবর, এবারের পুজোয় দর্শনার্থীদের বড় চমক দিতে প্রায় ৭০ ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল […]

দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দিনহাটা : বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে দিনহাটা ২ নম্বর ওয়ার্ডে ওই বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বিজেপির নেতা অজয় রায়ের অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তনের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে বোমাবাজি করে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা সায়ন্তন বলেন, ওই […]

বীরভূমে দুই তরুণীকে নিগ্রহর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

বীরভূম : বীরভূমে দুই জনজাতি তরুণীর পথ আটকে তাঁদের নিগ্রহ করা, কুপ্রস্তাব দেওয়া এবং জাত তুলে গালিগালাজের অভিযোগে এ বার গ্রেফতার করা হল ব্লক তৃণমূল নেতার ছেলেকে। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ঘটনাটি ঘটেছিল শুক্রবার বিকেলে। ওই দিন বিকেলে কোচিং সেন্টার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন দুই জনজাতি তরুণী। অভিযোগ, তাঁদের পথ আটকায় […]

উত্তাল হতে পারে সমুদ্র, মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের

কলকাতা : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সেটি রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় জন্ম নেবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির […]

তৃণমূল নেতার ছেলে ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার

কলকাতা: পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহ-সভাপতি শাকিল আহমেদ ওরফে মাস্টার শাকিলের ছেলে তহসিন আহমেদকে রাজ্য পুলিশ শনিবার রাতে গ্রেফতার করেছে। অভিযোগ, তহসিন ৩৫০ কোটি টাকার বিশাল চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত। পুলিশ সূত্রে জানা গেছে, তহসিনকে জাতীয় সড়ক ১৯-এর ধারে চন্দ্রচূড় মোড়ের কাছে ঝাড়খণ্ডগামী একটি বাস থেকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় […]

হাওড়ায় লোহার কারখানায় বিধ্বংসী আগুন, দমকলের বিরুদ্ধে ক্ষোভ

হাওড়া : হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ আগুন লাগল একটি লোহার কারখানায়। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।শুক্রবার গভীর রাতে ডোমজুড়ের গয়েশপুরের লোহার কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান, বাজি ফাটানোর সময় সেই আগুন এসে পড়ে কারখানায়। ঘটনায় একটি গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে, ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে। ঘটনায় দমকলের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ, খবর দেওয়ার দু’ঘণ্টা পরেও ফায়ার […]

মহিলা চিকিৎসককে হেনস্থার ঘটনায় বিক্ষোভ বামপন্থী সংগঠনের

উলুবেড়িয়া : হাওড়ার উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার ঘটনায় বুধবার সকাল থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় সিপিএমের মহিলা, ছাত্র ও যুব সংগঠন। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার প্রতিবাদ জানাতে কলেজ কর্তৃপক্ষের কাছে আসেন চিকিৎসক সংগঠনের প্রতিনিধি দলও। উল্লেখ্য, ঘটনাটি ঘটে কালীপুজোর রাতে। এক মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয় এক […]

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন, ছড়ালো আতঙ্ক!

কলকাতা : চলন্ত বাসে আগুন লেগে আতঙ্ক ছড়ালো দ্বিতীয় হুগলি সেতুতে। বুধবার সকাল সোয়া সাতটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে একটি বেসরকারি বাসে আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হেস্টিংস থানার পুলিশ। তবে বাসে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রী এবং […]

হুগলির কোন্নগরে গ্যাস অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

হুগলি : কালীপুজোর রাতে হুগলির কোন্নগরে গ্যাস অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, কোন্নগর জিটি রোড সংলগ্ন গ্যাস অফিসের ছাদে সোমবার গভীর রাতে আগুন লাগে। আগুন নেভাতে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দু’টি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা বাদে আগুন নিয়ন্ত্রণে আসে। কালীপুজোর রাতে যখন চারিদিকে আনন্দের বাতাবরণ, তখন হুগলির কোন্নগরের গ্যাস অফিসে ভয়াবহ আগুন লাগে। রাত […]