Category Archives: খেলা

বিজয় হাজারেতে বাংলার পেস ব্যাটারি লিখল নতুন ইতিহাস, ১০ ওভারের আগেই ম্যাচ পকেটে অভিমন্যুদের !

একের পর এক ম্যাচে বাংলার দাপুটে পারফরম্যান্স যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে—ঘরোয়া ক্রিকেটেও গতি, আগ্রাসন আর নিখুঁত পরিকল্পনার মিশেলে কীভাবে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করা যায়। বিজয় হাজারে ট্রফির মঞ্চে রাজকোটে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বাংলার সাম্প্রতিক জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, এটি ছিল আধিপত্যের স্পষ্ট ঘোষণা। বাংলার পেস ব্যাটারি যেভাবে আগুন ঝরিয়েছে, তাতে জম্মু […]

আর ৪৪টি গোল করে বুটজোড়া তুলে রাখতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বিশ্বকাপের আগেই ৪১ পূর্ণ করবেন। তার আগে নিজের লক্ষ্য স্থির করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানিয়ে দিলেন, ১০০০তম গোল করার আগে কোনও ভাবেই অবসর নিতে চান না। লক্ষ্যপূরণ করতে রোনাল্ডোর দরকার আর ৪৪টি গোল। আল আখদুদের বিরুদ্ধে জোড়া গোল করেছেন রোনাল্ডো। আল নাসেরের ফুটবলারের ৯৫৬টি গোল হয়ে গিয়েছে। এখনই থামার কোনও ইচ্ছা নেই রোনাল্ডোর। দুবাইয়ে একটি […]

প্রত্যাশিতভাবেই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ভারতের

প্রত্যাশিতভাবেই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ৫-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতল ভারত। আগেই ভারতীয়রা সিরিজ পকেটে পুরে ফেলায়, মঙ্গলবারের পঞ্চম ম্যাচ ছিল নিছকই নিয়মরক্ষার। সেই ম্যাচও ১৫ রানে জিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে অধিনায়ক হরমনপ্রীত কৌরের অনবদ্য হাফ সেঞ্চুরির সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তুলেছিল ভারত। জবাবে […]

ফিরে দেখা: ২০২৫ সালে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন যেসব তারকারা

কলকাতা : আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৫ সালটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এই বছরে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার। এসব অবসর কেবল কয়েকজন খেলোয়াড়ের বিদায় নয়, বরং অনেক দলের জন্যই একেকটি সফল যুগের সমাপ্তি। রোহিত শর্মা (ভারত): রোহিত শর্মা বিতর্কিত পরিস্থিতির মধ্যে ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট ছাড়েন। ইংল্যান্ড সফরের দল থেকে […]

কিউইদের বিরুদ্ধে সিরিজের আগে  আরও এক ম্যাচে নামবেন বিরাট !

অবসরের পরেও প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের দুর্দান্ত সাফল্যের পর তিনি বিজয় হজারে ট্রফির প্রথম দুই ম্যাচে দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন। যদিও বোর্ডের নির্দেশ ছিল যে বিশ্বকাপের দলে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে, এবং তাঁকে বিশেষ ছাড় দিয়ে বলা হয়েছিল যে কোনও দু’টি ম্যাচ খেললেই চলবে, তবু কোহলি […]

ঘরোয়া আম্পায়ারিং বিতর্কে ফুলস্টপ? ক্লাব ক্রিকেটে ডিআরএস চালুর পথে সিএবি

সিএবি (CAB)–এর ঘরোয়া ক্লাব ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে অভিযোগ দীর্ঘদিনের সমস্যা। ম্যাচে ভুল সিদ্ধান্ত, আউট–নট আউট, এলবিডব্লিউ বা ক্যাচ সংক্রান্ত বিতর্ক প্রায়ই ক্লাব ও সমর্থকদের অসন্তোষ তৈরি করে। এই অভিযোগ পুরোপুরি বন্ধ করা কঠিন হলেও, তা কমিয়ে আনার জন্য প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সিএবি। বিশেষ করে, ক্লাব ক্রিকেটেও ডিআরএস (Decision Review System) চালু করার সম্ভাবনা নিয়ে […]

স্মৃতি মান্ধানা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন

তিরুবনন্তপুরম : মিতালি রাজের পর রবিবার স্মৃতি মান্ধানা দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করলেন। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চতুর্থ টি-টোয়েন্টির আগে এই সাউথপা’র ২৭ রানের প্রয়োজন ছিল। বাকি রান সংগ্রহ করতে এবং এই কীর্তিটি সম্পন্ন করতে তার মাত্র ২০টি বল প্রয়োজন ছিল। দুই ভারতীয় ছাড়াও, সুজি বেটস […]

ফিরে দেখা ২০২৫: বিশ্বজুড়ে মহিলাদের ক্রীড়াঙ্গনে স্মরণীয় বছর

কলকাতা : ২০২৫ সাল বিশ্বজুড়ে মহিলা ক্রীড়াবিদদের জন্য স্মরণীয় বছর। এবছর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট পেয়েছে ভিন্ন মাত্রা, দর্শক সংখ্যায় হয়েছে রেকর্ড। ভারতের মেয়েরা প্রথমবার জেতে বিশ্বকাপ। ইউরোপিয়ান ফুটবলে মহিলাদের খেলায় বেড়েছে রেকর্ড দর্শক। যুক্তরাষ্ট্রে মহিলাদের বাস্কেটবল লিগ ডব্লিউএনবিএ হয়েছে সম্প্রসারিত। ভারতের মহিলাদের দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত: বৈশ্বিক পর্যায়ে ক্রিকেট বছরের অন্যতম সেরা মুহূর্ত উপহার দিয়েছে। […]

কোচ গম্ভীর এর ওপর কি আস্থা হারাচ্ছে বিসিসিআই ?

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কি গৌতম গম্ভীরের উপর আস্থা হারিয়েছে? সাম্প্রতিক পারফরম্যান্স ও মন্তব্যে বোর্ডের অন্দরে প্রশ্ন থাকলেও, আনুষ্ঠানিকভাবে এখনও সেই আস্থায় কোনও চিড় ধরেনি। সাদা বলের ক্রিকেটে সাফল্য এনে দিলেও টেস্ট দলের কোচ হিসেবে গম্ভীরের ফলাফল প্রত্যাশা পূরণ করতে পারেনি। ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় এবং বিশ্ব টেস্ট […]

হেড কোচ হিসেবে সৌরভের  শুরু  নতুন ইনিংস ! প্রথম ম্যাচ হারের পরও আত্মবিশ্বাসী মহারাজ

দিল্লি ক্যাপিটালসে তিনি কখনও মেন্টর, কখনও ডিরেক্টর অব ক্রিকেট—কিন্তু হেড কোচের ভূমিকায় এই প্রথমবার। সৌরভ গঙ্গোপাধ্যায় এবার দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ। নিলামে তিনি নিজে উপস্থিত ছিলেন, শুধু পরিকল্পনা নয়, আগামী তিন বছরের জন্য একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল গড়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য। দায়িত্ব নেওয়ার পর গত সপ্তাহেই তিনি […]