Category Archives: খেলা

“আশা করি আমরা আইসিসি-কে নিরাপত্তার বিষয়টি বোঝাতে পারব” ! ভারতে খেলা নিয়ে আইসিসি কে দ্বিতীয়বার চিঠি বিসিবির

গত বুধবারের এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা ও দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি পরস্পর মতবিনিময় করেন। আলোচ্য বিষয় ছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ–এ অংশগ্রহণ এবং বিশেষত বাংলাদেশ দলের ভারতে গিয়ে খেলতে প্রস্তুত থাকা বা না থাকা। বৈঠকে স্পষ্ট করা হয়েছে যে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান বজায় […]

প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ভারতের সহ-অধিনায়কের !

শ্রেয়স আয়ারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথ অবশেষে প্রশস্ত হল। দীর্ঘ চোট–চিকিৎসা ও ফিটনেস পরীক্ষার পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন ভারতের এই নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার। আগামী ১১ জানুয়ারি সিরিজ়ের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচেই শ্রেয়সকে মাঠে দেখা যেতে পারে বলে বোর্ড–সূত্রে ইঙ্গিত মিলেছে। ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে […]

আইএসএলের বাজেটে ফুটবলারদের বেতন কমানোর ইঙ্গিত 

আইএসএল নিয়ে অবশেষে কেটেছে জট। মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ঘোষণা করেছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। ১৪ টি ক্লাব নিয়েই হবে আইএসএল। ক্লাবগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছে, আইএসএলের সম্ভাব্য রোডম্যাপ। তবে সমস্যা অন্য জায়গায়। আইএসএলে এবার হবে কম ম্যাচ। এই কম ম্যাচের জন্য এত টাকা বেতন দিয়ে ফুটবলারদের রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে আইএসএল […]

আবারও পাঁচ গোল ইস্টবেঙ্গলের, জয়ে ফিরল শ্রীভূমি

আবারও পাঁচ গোলে জয় ইস্টবেঙ্গলের। মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর কিকস্টার্ট এফসিকে ৫-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। ম্যাচে জোড়া করেন গোল ফাজিলা ইকুয়াপুট। এছাড়াও একটি করে গোল করেন সুলঞ্জনা রাউল, রেস্টি নানজেরি এবং অস্টম ওরাওঁ। পাঁচটি ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শীর্ষস্থানে রয়েছে মশাল গার্লসরা। ম্যাচের শুরু থেকেই দাপটে আক্রমণ করতে থাকে ইস্টবেঙ্গল। ১৫ […]

মুস্তাফিজুর ৯.২০ কোটি টাকা পাবেন ? নাকি যাবেন আইনি পথে ?

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর বিতর্ক নতুন মোড় নিয়েছে—সবচেয়ে বড় প্রশ্ন, কেকেআর তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছিল, সেই টাকার ভবিষ্যৎ কী? বাংলাদেশি পেসার কি আদৌ এই অর্থ পাবেন? আইপিএলের সাধারণ নিয়ম ক্রিকেটারদের আর্থিক সুরক্ষা দিলেও, মুস্তাফিজুরের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর হচ্ছে না, কারণ তাঁর ছাঁটাইয়ের পেছনে রয়েছে বিসিসিআইয়ের নির্দেশ, ফ্র্যাঞ্চাইজির […]

ফেডারেশনের দুই বৈঠকের উপর ঝুলে রয়েছে আইএসএলের ভাগ্য

আইএসএল নিয়ে স্বস্তির খবর দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সম্ভবত এই সপ্তাহের শেষের দিকেই ঘোষণা হতে পারে আইএসএলের দিনক্ষণ। যদিও ফেডারেশনের গঠিত তিন সদস্যর কমিটির প্রস্তাব গৃহীত হওয়ার পর সব কিছু সমাধান হয়নি। তবে ফেডারেশন বড়সড় ভুল করে বসে। কার্যনির্বাহী কমিটির সদস্যদের অনুমোদন ছাড়াই বিবৃতি দিয়ে ঘোষণা করে দেওয়া হয় আইএসএল নিয়ে স্বস্তির খবর। ফলে ক্লাবদের […]

বড় ধাক্কা বাংলা শিবিরে ! চোটে ছিটকে গেলেন অভিষেক পোড়েল

বিজয় হাজারে ট্রফির ঠিক মাঝপথে বাংলার শিবিরে বড় ধাক্কা। অসমের বিরুদ্ধে ম্যাচে পাওয়া কাঁধের চোটের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন অভিষেক পোড়েল। শনিবার ম্যাচ চলাকালীন ক্যাচ ধরতে গিয়ে কাঁধে আঘাত পান বাংলার এই তরুণ উইকেটকিপার–ব্যাটার। পরবর্তী স্ক্যান রিপোর্টে চোটের গুরুত্ব স্পষ্ট হয়। চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, পুরোপুরি ফিট হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে তাঁর। […]

অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে আইপিএল-এর সম্প্রচার বন্ধ

ঢাকা : অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে আইপিএল-এর সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিল সে দেশ। সোমবার এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আইপিএল সংক্রান্ত সমস্ত সম্প্রচার, প্রোমোশন এবং এই ইভেন্টের কভারেজ স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এটাই জারি থাকবে, এমনটাই জানানো হয়েছে। জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী […]

ভারত সফর নিয়ে নাটকীয় ইউ-টার্ন বিসিবি এর! বিসিসিআই এর কাছে বাংলাদেশ কি এখন “নিউ পাকিস্তান” ?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন কার্যত রাজনৈতিক চাপের ঘূর্ণিপাকে। অনিচ্ছা থাকা সত্ত্বেও এবার তারা আইসিসি-কে চিঠি দিয়ে জানাতে চলেছে— ভারত থেকে ম্যাচ সরাতে হবে। নেপথ্যে রয়েছে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সরাসরি চাপ, যা বোর্ডের স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।  বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার বিতর্কে ইতিমধ্যেই দুই […]

বাবাকে হারিয়ে মাঠে নামলেন গয়েশপুরের সুদীপ্তা

কলকাতা লিগ চলাকালীন মামনি পাঠচক্র ক্লাবের গোলকিপার অর্ণব দাস মাকে হারানোর পর মাঠে নেমেছিলেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ম্যাচে জয়ী হয়েছিল পাঠচক্র। এরপরই এরিয়ানের রাজু ওঁরাও, বাবাকে হারিয়ে ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামেন। গোল করে দলকে জেতান। অর্ণব ও রাজুর মতো নির্দশন মিলল এবার কন্যাশ্রী কাপে। গয়েশপুর স্পোর্টস ফুটবল অ্যাকাডেমির গোলকিপার সুদীপ্তা রায় শনিবার তার বাবাকে […]