Category Archives: খেলা

ঘরের মাঠে জয়ে ফিরল মোহনবাগান

আমাদের ভালবাসা তোমাদের মুখে হাসি ফোটাবে। খেলা শুরুর আগে বোধহয় এই পোস্টার টম অ্যালড্রেডের চোখে পড়েছিল। ম্যাচের প্রথম কোয়ার্টারে বাগান জনতার মুখে হাসি ফোটান ব্রিটিশ ডিফেন্ডার। বাকি কাজটা সারেন লিস্টন‌ কোলাসো‌।‌ প্রথমার্ধ প্রায় শেষ হওয়ার মুখে। মনবীরের থেকে বল পেয়ে জামশেদপুরের পাঁচজনকে কাটিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে দৃষ্টিনন্দন গোল লিস্টনের। চলতি আইএসএলে প্রথম গোল। তাই […]

আইপিএল : অবৈধ বোলিং অ্যাকশনের জন্য মনীশ পাণ্ডে ও সৃজিত কৃষ্ণনকে নিষিদ্ধ করল বিসিসিআই

মুম্বই : রবিবার আইপিএলের মেগা নিলাম। সৌদি আরবে নিলামের এই অনুষ্ঠান হওয়ার আগেই দুসংবাদ পেলেন দুই ভারতীয় বোলার l অবৈধ বোলিং অ্যাকশনের জন্য দুই বোলার মনীশ পাণ্ডে ও সৃজিত কৃষ্ণনকে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই। বিসিসিআই আরও তিন জনকে সন্দেহের তালিকায় রেখেছে l এরা হলেন লখনউ সুপারজায়ান্টস এবং ভারতের টি-টোয়েন্টি দলের সদস্য দীপক হুডা l এছাড়া রয়েছেন সৌরভ […]

স্টুয়ার্ট-আশিসদের চোট নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান কোচ

দীর্ঘ বিরতির পর আইএসএলে মাঠে নামছে মোহনবাগান। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। জাতীয় শিবির থেকেও দলের সঙ্গে যোগ দিয়েছেন ফুটবলাররা। বিরতিতে যাওয়ার আগে শেষ ম্যাচে ড্র করেছিল মোহনবাগান। ৭ ম্যাচে মোলিনার দলের ঝুলিতে ১৪ পয়েন্ট। শনিবার জয়ে ফিরতে তৈরি লিস্টন কোলাসো, জেমি ম্যাকলারেনরা। লিগ টেবিলের সাত নম্বরে আছে জামশেদপুর এফসি। ৭ […]

বোলার বুমরাকে ছাপিয়ে গেলেন ক্যাপ্টেন বুমরা !

পারথে সেটা প্রমাণ করে দিলেন জসপ্রীত বুমরা। টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার যোগ্য উত্তরসূরী পেয়ে গেল ভারতীয় ক্রিকেট টিম। মাত্র ১৫০ রানের পুঁজি। কার্যত ভরাডুবিই বলা যায়। কিন্তু সেখান থেকে আশ্চর্যজনক ভাবে ঘুরে দাঁড়ানো। সকালটা যতই খারাপ হোক না কেন, দিনের শেষে ভারতের মুখে একগাল হাসি। আর সেটা এনে দিলেন খোদ ক্যাপ্টেন। রোহিত না থাকায় যাঁকে […]

বুমরাহ-সিরাজদের তোপে প্যাট কামিন্সরাও ধুঁকছে

পার্থ : শুক্রবার পার্থ টেস্টের প্রথম দিনে জশ হ্যাজেলউড-প্যাট কামিন্সের তোপে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে ভারত মহা বিপদে পড়েছিল। কিন্তু এই রানের রিপ্লাই দিতে গিয়ে অজিরা ঘরের মাঠে এখন নিজেরাই মহা বিপদেl বুমরাহ-সিরাজদের তোপে এখন ধুঁকছে স্বাগতিকরা। ঘরের মাঠে প্রথম দিনের শেষে ৬৭ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৭ উইকেট। একাই ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। সিরাজ […]

আইপিএলের তারিখ ঘোষিত হলো

কলকাতা : শুক্রবার আইপিএল কর্তৃপক্ষ ঘোষণা করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মরসুম ১৪ মার্চ থেকে শুরু হতে চলেছে, ২৫ মে ফাইনাল নির্ধারিত হয়েছে। আগের তিন বছরের মতো আসন্ন মরসুমে মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। ২০২৬ এবং ২০২৭ মরসুমের তারিখও ঘোষণা করা হয়েছে। ২০২৬ সংস্করণটি ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে আর ২০২৭ সংস্করণটি ১৪ […]

ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মহামেডানের ফুটবলারের

‘আত্মহত্যা’ করলেন কলকাতার ফুটবলার দেবাশিস প্রধান। ২০১৭-১৮ মরসুমে খেলেছেন মহামেডান ক্লাবের হয়ে। খেলতেন সইড ব্যাক পজিশনে। মহামেডান ছাড়াও শহরের বেশ কিছু ক্লাবের হয়ে খেলেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া ফুটবলপ্রেমীদের মধ্যে। পরিবার সূত্রে খবর, বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বছর সাতাশের ওই ফুটবলার। তবে মৃত্যু ঘিরে উঠছে একগুচ্ছ প্রশ্ন। এদিন […]

রাত পোহালেই ভারত-অজি দ্বৈরথ

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। যদিও তারিখ হিসেবে বলা যায়, আরও একটা দিন। রাত পোহালেই পারথে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। গত দুই অস্ট্রেলিয়া সফরেই টেস্ট সিরিজ জিতেছে ভারত। সেদিক থেকে প্রত্যাশার চাপ রয়েইছে। তবে আরও অনেক চাপ রয়েছে ভারতীয় শিবিরে। নিয়মিত অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মা পিতৃত্বকালীন ছুটিতে। প্রথম টেস্টে তাঁর পাশাপাশি পাওয়া যাবে না শুভমন […]

শুক্রবার থেকে শুরু বর্ডার গাভাসকার ট্রফি, ভারতের সামনে কঠিন পরীক্ষা

কলকাতা : শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভারত–অস্ট্রেলিয়ার যুদ্ধ। পাঁচটি টেস্ট ম্যাচ হবে এই সিরিজে। একটা টেস্ট সিরিজ এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সঙ্গে জড়িত l হারলেই বিপদ l ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে টিম ইন্ডিয়া এখন রীতিমতো চাপে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হেরে গেলেই এবার আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা নেইl […]

তৃতীয়বার হকিতে এশিয়াসেরা ভারতের মেয়েরা

তৃতীয়বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতের মহিলা দল। রাজগীর হকি স্টেডিয়ামে ভারত ১-০ গোলে হারাল চীনকে। ভারতের হয়ে গোলটি করেন দীপিকা। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের সবেধন নীলমণি গোলটি করেন তিনিই। চীনকে হারানোর ফলে পর পর দু’বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। ফাইনালে তুল্যমূল্য লড়াই হয় ভারত ও চীনের মহিলা দলের। ভারত আগ্রাসী ভাবে শুরু করেছিল। কিন্তু […]