Category Archives: খেলা

নাইটদের নেতৃত্বের লড়াইয়ে তিনটে নাম

সৌদি আরবের জেদ্দায় দু’দিন ব্যাপী মেগা নিলামে দল বেছে নিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগে ছ’জনকে রিটেন করা হয়। নিলামের প্রথমদিন সাতজনকে কেনে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। দ্বিতীয়দিন বাকি কোটা পূর্ণ করা হয়। কেনা হয় আটজনকে। মেগা নিলাম থেকে মোট ১৫ জন ক্রিকেটার কিনল কেকেআর। প্রথম দিনই ভেঙ্কটেশ আইয়ারের জন্য বিশাল অঙ্ক খরচ করে সবাইকে চমকে […]

পারথে ইতিহাস টিম ইন্ডিয়ার, টেস্ট বিশ্বকাপের টেবিলে বিরাট পরিবর্তন

বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টে পারথের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে ভারত। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা জিইয়ে রাখল ভারত। তৃতীয় দিনের খেলা শেষ হয় যখন সেই সময় অস্ট্রেলিয়ার রান ১২-৩। আশা করা যাচ্ছিল, অলৌকিক কিছু না ঘটলে চতুর্থ দিনেই বাজিমাত করতে […]

শুধু সেঞ্চুরিতেই নয়, শচীনকে ক্যাচের কীর্তিতেও পেছনে ফেলছেন কোহলি

কলকাতা : অস্ট্রেলিয়ার মাটিতে এখন ভারতের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। রবিবার পার্থ–এ ৭ সেঞ্চুরি হাঁকিয়ে তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে (৬)। তবে সমান সংখ্যক সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়েরও (৭)। শুধু সেঞ্চুরিতে নয়, টেস্টে সর্বোচ্চ ক্যাচের তালিকায় তিনি শচীন তেন্ডুলকারকে টপকে গেলেন । ১১৬ ক্যাচ নিয়ে এখন তৃতীয় সর্বোচ্চ ক্যাচার ৩৬ বছর বয়সী […]

পারথে বড় জয়ের পথে এগোচ্ছে টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়াকে বড় টার্গেট দেওয়ার লক্ষ্যে আগেই এগোচ্ছিল টিম ইন্ডিয়া। ৫৩৩ রানের লিড নিয়ে বল করতে নেমে পারথে তৃতীয় দিনের শেষে বুমরা ম্যাজিক। ওপেনার নাথান ম্যাকসুইনি এবং মার্নাস লাবুশেনকে আউট করে বড় জয়ের পথে এগোচ্ছে ভারত। সিরাজের বলে আউট হয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও। রানের পাহাড় মাথায় নিয়ে নেমে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১২ রানে […]

নিলামের প্রথম দিনে কেকেআর কি অবস্থায় ?

আইপিএলের মেগা নিলামের প্রথম দিনের পর কেকেআর কি হাত কামড়াচ্ছে? নাকি মন মতো দল সাজানোর পথে সফল হয়েছে তিনবারের আইপিএল জয়ীরা? এই দুটো বিষয় নিয়ে আলোচনা চলছে নাইট অনুরাগীদের মনে। মেগা নিলামের প্রথম দিন ৭জন ক্রিকেটার কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তারপর ১০ কোটি ৫ লক্ষ টাকা পড়ে রয়েছে কেকেআরের পার্সে। নিলামে নাইটদের কেনা সবচেয়ে দামি […]

আইপিএল নিলাম: দামের রেকর্ড ভেঙে দিলেন আইয়ার

কলকাতা : রবিবার সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আইপিএলের নিলাম।আইপিএল নিলামে দামের নতুন রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। ১৮তম আসরের মেগা নিলাম থেকে ২৯ বছর বয়সি এই ক্রিকেটারকে ২৬ কোটি ৭৫ লাখ টাকাতে দলে নিয়েছে পঞ্জাব কিংস। আইপিএলের নিলামে গত বার সর্বোচ্চ দামের রেকর্ডটি ছিল মিচেল স্টার্কের দখলে। অজি পেসারকে গত আসরের নিলাম থেকে […]

বর্ডার-গাভাস্কার ট্রফি: জয়সওয়াল ও কোহলির সেঞ্চুরিতে ভারতের বিপুল রান, চাপে অস্ট্রেলিয়া

কলকাতা : জয়সওয়াল এবং বিরাট কোহলির সেঞ্চুরিতে রানের পাহাড়ে চাপা পড়েছে অস্ট্রেলিয়া। ভারত ৫৩৪ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। তৃতীয় দিনের শেষ বেলায় সামান্য কিছু সময় ব্যাটিং করেই ১২ রানে হারিয়ে ফেলেছে ৩ উইকেট। এখন হারের ঘোর শঙ্কায় পড়ে গেছে অজিরা। এখনও ৫২২ রানে পিছিয়ে তারা। জয়সওয়াল(১৬১) ও কোহলির(১০০*) নৈপুণ্যে পার্থে ৬ উইকেটে ৪৮৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস […]

বর্ডার-গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলির দু হাজার রান 

কলকাতা : রবিবার পার্থের অপটাস স্টেডিয়ামে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট চলাকালীন ২০০০ টেস্ট রান করা পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হয়েছেন বিরাট কোহলি। টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড় এবং চেতেশ্বর পূজারার সাথে যোগ দিয়ে বিরাট ৪৪ তম ইনিংসে এই মাইলফলক অর্জন করেন। বিরাট এই কৃতিত্বের পথে আটটি শতক এবং পাঁচটি অর্ধশতক করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার সর্বোচ্চ স্কোর […]

সামির মঞ্চে উজ্জ্বল শাহবাজ, সেঞ্চুরি করে জেতালেন বাংলাকে

রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনের ম্যাচে মহম্মদ সামি সাত-সাতটি উইকেট নিয়েছিলেন। এখনই তাঁকে অস্ট্রেলিয়ার বিমানে বসিয়ে দেওয়া হোক, এমনই দাবি করেছিলেন অনেকে। অস্ট্রেলিয়ার পরিবর্তে নির্বাচকরা তাঁকে আরও কিছুটা দেখে নিতে চেয়েছিলেন। সেই কারণে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নামেন বঙ্গপেসার। সবার নজর ছিল সামির দিকেই। সামির মঞ্চে আলো ছড়িয়ে গেলেন বাংলার শাহবাজ আহমেদ। ৬ বল বাকি থাকতে বাংলা […]

রাহুল-যশস্বীর পার্টনারশিপে পারথ টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত

কে ভেবেছিল প্রথম ইনিংসে ১১ জন ব্যাটার মিলে যে রান করেছিলেন দ্বিতীয় ইনিংসে প্রথম দুজন মিলেই সেই রান টপকে দেবেন? কাজটা যে একটা সহজ হবে তা হয়তো ভারতীয় দলের অন্যান্য খেলোয়াড়রাই ভাবতে পারেননি। নয়তো, ১৭২ রানের পার্টনারশিপের পর যখন কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল প্যাভিলিয়নে ফিরছেন কোহলি নিজে তাঁদের কাছে গিয়ে স্যালুট জানালেন। পারথের উইকেটে […]