Category Archives: কলকাতা

শাঁখা-পলা খুলতে রাজি না হওয়ায় বসতে পারেননি টেটে, হাই কোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা: টেটে বসার জন্য বধূকে বাধ্য করা হয়েছিল শাঁখা-পলা খুলতে। বিবাহিত মহিলার কাছে যা অত্যন্ত সংবেদনশীল। এর সঙ্গে জড়িয়ে থাকে ব্যক্তিগত ভাবাবেগ, বিশ্বাস।শাঁখা-পলা খুলতে রাজি না হওয়ায় পরীক্ষাও দিতে পারেননি তিনি। এ নিয়ে এবার মামলা গড়াল কলকাতা হাই কোর্টে। দায়ের হল জনস্বার্থ মামলা। গত ১১ ডিসেম্বর বেশ কয়েক বছর পর রাজ্যে টেট হয়। কড়া নিরাপত্তাবেষ্ঠনীতে […]

আসানসোল কাণ্ড পৌঁছাল কলকাতা হাই কোর্টে

আসানসোল কম্বল কাণ্ড এবং তা নিয়ে পদপিষ্টের ঘটনায় এবার জল গড়াল কলকাতা হাই কোর্টে। আসানসোল উত্তর থানার পুলিশের ভূমিকাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী এবং বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই হেনস্থা করার জন্যই এমন করা হচ্ছে বলে দাবি তোলেন জিতেন জায়া। আদালত সূত্রে খবর, বুধবার […]

২২ ডিসেম্বর মেডিক্যাল কলেজে ভোট, বিজ্ঞপ্তি জারি

প্রশাসনিক অনুমতির অপেক্ষায় না থেকে ছাত্র সংসদের নির্বাচনের ডাক দিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। মঙ্গলবার সেই নির্বাচনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকলও জারি করেন তারা। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্র সংগঠনের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন চার বিশিষ্ট ব্যক্তি। এই নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার হচ্ছেন সুজাত ভদ্র। তাঁর কাছে জমা পড়বে মনোনয়নপত্র। আর এই সমগ্র নির্বাচন পরিচালনা করবেন আরও তিন […]

দেশ-বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত ১৪

দেশ-বিদেশের বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং  বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার জাল নথি তৈরি করে প্রতারণার ঘটনায় বেসরকারি একটি সংস্থার দুই কর্ণধার, ১১ জন মহিলা সহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই প্রতারণার মূল পাণ্ডা অরুণ সৌখিন এবং সংস্থার অন্যতম কর্ণধার অদিতি বদ্রাইকা বলে জানানো হয়েছে […]

তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমল কলকাতার, বড়দিন থাকবে স্বাভাবিকের থেকে উষ্ণই

তাপমাত্রা হঠাৎ-ই একটু কমল কলকাতার। তবে খুব বেশি নয়। মাত্র এক ডিগ্রি সেলসিয়াস নামলো কলকাতার পারদ। ফলে কলকাতায় হালকা শীতের আমেজ। তবে জেলায় শীতের আমেজ উপভোগ করছেন রাজ্যবাসী। এদিকে সকালের দিকে ছিল কুয়াশা। পরে পরিষ্কার হয় আকাশ। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা। পাশাপাশি উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে।  এর মধ্যে […]

বছর শুরুতেই নতুন করে সাজানো হবে বিদ্যাসাগর সেতুকে

নতুন বছরেই শুরু হবে বিদ্যাসাগর সেতুকে নতুন করে সাজানোর পালা। যার জেরে যান চলাচল নিয়ে আগামী দু-তিন মাস ভুগতে হতে পারে কলকাতা, হাওড়া, হুগলির বাসিন্দাদের। কারণ সূত্রে খবর, বিদ্যাসাগর সেতুতে হবে কেবল পরিবর্তনের কাজ। তারই জেরে বছরের প্রথম তিন মাস এমন যান-যন্ত্রণার মুখে পড়তেই পারেন গঙ্গার দুপাড়েব বাসিন্দারা। আপাতত যা খবর মিলছে তাতে এই সময়, […]

১২ দিন পর অনশন প্রত্যাহার কলকাতা মেডিক্যাল কলেজের আন্দোলনকারীদের, ছাত্র সংসদ নির্বাচন ২২ ডিসেম্বর

    ১২ দিনের লড়াই শেষে অবশেষে অনশন প্রত্যাহার কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের। প্রসঙ্গত, সোমবার চিকিৎসক পড়ুয়াদের সাধারণ সভা ছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়। এরপরই ১২ দিনের অনশন ওঠে সোমবার সন্ধ্যায়। এদিন ডক্টর বিনায়ক সেনের হাত ধরে এই অনশন প্রত্যাহার হয়। এরপরই তাঁরা ওই মঞ্চ থেকেই জানান, এবার থেকে নিজেরাই নির্বাচন করবেন। […]

চলচ্চিত্র উৎসবে মিঠুন নিয়ে বিতর্ক উস্কে দিলেন চিরঞ্জিৎ

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় বাংলার অন্যতম সুপারস্টার মিঠুন চক্রবর্তীর নাম না থাকা নিয়ে শুরু হয় বিতর্ক। এবার সেই নিয়ে মুখ খুলতে দেখা গেল টলিউডের তারকা তথা বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীকে। সোমবার তিনি জানান, চলচ্চিত্র উৎসবে মিঠুনকে না ডাকার পেছনে রাজনৈতিক কারণ আছে। মিঠুন চক্রবর্তী বিগত দিনে একটানা তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন সেই […]

বিশ্বকাপ জয়ের আনন্দে বাজি ফাটানো নিয়ে ধুন্ধুমার লেকটাউনে, আক্রান্ত পুলিশ

কলকাতা: বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পর বাজি ফাটানোকে কেন্দ্র করে ধুন্ধুমার লেক টাউনে। দু’দলের সমর্থকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। বাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে। এমনকী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত পুলিশও। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লেকটাউনের দক্ষিণদাঁড়ি ২৬ নম্বর রেলগেটের সামনে উত্তেজনা […]

মেডিক্যালের আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের পাশে এবার অভিনেতা কৌশিক সেন

কলকাতা: অপর্ণা সেন-সহ অনেকেই মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে করা আন্দোলনকে সমর্থন করেছেন আগেই। এবার ভিডিও বার্তায় মেডিক্যালের পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন অভিনেতা কৌশিক সেন। ২২ ডিসেম্বর ছাত্র সংসদের ভোটের দাবিতে অনড় মেডিক্যালের পড়ুয়াদের একাংশ। অন্য দিকে, অনশন না তুললে স্বাস্থ্য ভবনও কথা এগোবে জানিয়েছে। এই পরিস্থিতিতে আপাতত মেডিক্যালের অধ্যক্ষ, উপাধ‌্যক্ষ কলেজে আসা […]