Category Archives: কলকাতা

কলকাতায় ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ

কনকনে শীতের আমেজ নেই কলকাতয়। তবে ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, এমনটাই খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। আগামী কয়েক দিনও তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সঙ্গে সকালের দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ […]

নতুন অতিথি জেব্রা, সেজে উঠছে নিউটাউনের ডিয়ার পার্ক

কলকাতা: শীত মানেই আলিপুর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। তবে ভিড় এড়িয়ে যদি পশু পাখি দেখতে চান, তারও ব্যবস্থ হয়েছে এই শহরেই। এবার নিউটাউনেও জেব্রার দর্শন পাবেন এলাকাবাসী। এতদিন হরিণ, কুমির, বিভিন্ন পাখি দর্শনের সুযোগ ছিল নিউ টাউনে। সেখানে অতিথি হয়ে এসেছে জেব্রা। আলিপুর চিড়িয়াখানা থেকে একটি জেব্রা আনা হয়েছে নিউ টাউনের হরিণালয়ে। আপাতত লোকচক্ষুর আড়ালে […]

অ্যাকাউন্ট নম্বর বদলে ট্যাবের টাকা গায়েব, তদন্তে লালবাজার

কলকাতা: অ্যাকাউন্ট নম্বর বদল করে ট্যাবের টাকা গায়েব! এমনই অভিযোগ পেয়ে এবার তদন্তে নামল লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ। ‘তরুণের স্বপ্ন প্রকল্পে’ স্মার্ট ফোন বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা পান রাজ্যের পড়ুয়ারা। অ্যাকাউন্ট নম্বর বদল করে সেই পুরো টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ। কীভাবে সম্ভব? জালিয়াতির পিছনে কোন চক্র? বাগমারির এক সরকারি স্কুলের […]

রেডরোডে বেপরোয়া গাড়ির ধাক্কা, টাঙ্গা থেকে পড়ে আহত ৩

কলকাতা: শীতের মরসুমে ঘোবার গাড়ি চড়ে আনন্দ উপভোগ করতে গিয়েছিলেন। সেই আনন্দ যে নিরানন্দে পরিণত হবে ভাবেননি কেউ। এবার গাড়ির ধাক্কা রেড রোডে। ঘোড়ার গাড়িতে ধাক্কা মারল চারচাকার গাড়ি। দুমড়ে যায় ঘোড়ার গাড়ি মানে টাঙ্গাটির একাংশ। আহত হন ৩ জন। গ্রেপ্তার করা হয়েছে চারচাকা গাড়ির চালককে।বছর শেষে শীতের কলকাতায় ঘুরতে বের হন অনেকেই। সেরকমই বুধবার […]

নবান্নে সাগরমেলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী

বুধবার নবান্নে সাগরমেলা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ মেলার পরিকাঠামো ও পরিচালনার সঙ্গে যুক্ত সমস্ত দপ্তরের সচিবরাও। থাকবেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও সুন্দরবন পুলিশ জেলার সুপার। বৈঠকের আগে সাগরমেলার ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এদিকে এ বার কুম্ভমেলা নেই। তাই মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর […]

নম্বরে গরমিল করে চাকরি সুবীরেশের ভাগ্নেরও, তলব সিবিআইয়ের

নম্বরে গরমিল করার চাকরি পাওযার অভিযোগে এবার নাম জড়াল সুবীরেশ ভট্টাচার্যের ভাগ্নেরও।  সূত্রে খবর, বুধবারে নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে। কারণ, সিবিআই আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, কীভাবে চাকরি পেয়েছেন তা জানতেই এদিন  তলব করা হয়েছে সুবীরেশের ভাগ্নেকে। সিবিআই আধিকারিকদের অভিযোগ, সুবীরেশ ভট্টাচার্য প্রভাব খাটিয়ে নম্বর বাড়িতে চাকরি পাইয়ে দিয়েছেন পরিবারের সদস্যদের। সেই তথ্যও […]

বরানগরে বাড়িতে বিস্ফোরণ, মৃত ১, অন্তর্ঘাত না দুর্ঘটনা!

বরানগরে আচমকা বাড়ি ভেঙে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম সুমিত্রা মাইতি। মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটে বরানগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের টি এন চট্টোপাধ্যায় রোডে।ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ এনেছেন মৃতা সুমিত্রাদেবীর মেয়ে। পাশাপাশি এও জানান, এই বাড়ি প্রোমোটারকে দেওয়া নিয়ে কাকার সঙ্গে গন্ডগোল চলছিল। বাড়ি ছাড়তে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল এবং সুমিত্রাদেবীকে মারধরও […]

পারদ পতন কলকাতায়, বড়দিনে বাড়বে উষ্ণতা

মঙ্গলবারের থেকে বুধবারে আরও কিছুটা নামলো কলকাতার তাপমাত্রা। এদিকে বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গের তিন জেলায় নজরে এসেছে ঘন কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে ও সকালে ছিল কুয়াশা। তবে পরে পরিষ্কার হয় আকাশ। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি […]

দোরগোড়ায় বড়দিন, তবুও শিল্পাঞ্চলে জমেনি কেকের বাজার

বিশ্বজিৎ নাথ ব্যারাকপুর : দোরগোড়ায় বড়দিন। তবুও ব্যারাকপুর শিল্পাঞ্চলে জমেনি কেকের বাজার। ইতিহাস বলছে, একসময়  জগদ্দল, কাঁকিনাড়া, শ্যামনগর, গৌরীপুর, টিটাগড়-সহ বিভিন্ন জায়গায় সুস্বাদু ফ্রুট কেকের রমরমা বাজার ছিল। বড়দিনের অনেক আগেই থেকেই ক্রেতারা ভিড় জমাতেন ফ্রুট কেক তৈরির কারখানাগুলোতে। কিন্তু এখন সবই অতীত। লকডাউনের পর থেকে শিল্পাঞ্চলে একপ্রকার কেকের বাজার মন্দা। তবে ডান্ডি, চকোলেট, ব্ল্যাক […]

কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঋতুপর্ণা-ভিক্টর অভিনীত ‘আকরিক’

কলকাতা: একজন বয়স্ক, অন্য জন বাচ্চা।  ভিন্ন ভাবে বেড়ে ওঠা দুই অসমবয়সী মানুষের আবেগ, সম্পর্কের গল্প বলবে আকরিক। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘আকরিক’ (Akorik) ছবিটি এবার দেখানো হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সাম্প্রতিক বাংলা ছবি ‘আকরিক’ নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২১ ডিসেম্বর বিকেল ৫টায় নজরুল তীর্থ ২-তে দেখানো হবে […]