কলকাতা : এক্স হ্যান্ডলকে চিঠি লিখে পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং তাঁর পছন্দের ব্যক্তি প্রশান্ত কিশোরের (পিকে) মধ্যে চালাচালি হওয়া লোভনীয় চ্যাট প্রত্যাহারের অনুরোধ করল। এ কথা জানিয়ে বিজেপি নেতা অমিত মালব্য বুধবার এক্সবার্তায় পিকে-কে মহুয়ার ‘পছন্দের ব্যক্তি’ বলে চিহ্ণিত করেছেন। অমিতবাবু লিখেছেন, “সামাজিক মাধ্যমে যাঁরা এই চ্যাট ব্যবহার করেছেন, তাঁদের বিরুদ্ধে দায়ের করা […]
Category Archives: কলকাতা
কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বাড়বে রাতের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বত্রই শুষ্ক থাকবে আবহাওয়া। রাতের তাপমাত্রা বাড়বে ২-৩ দিন, তারপর তাপমাত্রার বিশেষ তারতম্য হবে না। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও […]
কলকাতা : আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত আখতার আলি আলিপুর সিবিআই বিশেষ আদালতে আত্মসমর্পণ করতে এলেন। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আইনজীবী মারফত বিচারকের কাছে আত্মসমর্পণ ও জামিনের আবেদনের নথি পেশ করেছেন বলে সূত্রের খবর। তবে এ দিন মামলার সংশ্লিষ্ট বিচারক অনুপস্থিত। অন্য বিচারকের […]
কলকাতা : মহানগরী কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে। মঙ্গলবার সকালে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ের পাঁচ তলায় অবস্থিত দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের বন বিভাগের অফিসে আগুন লাগে। আগুনের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তবে দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে এই গুরুত্বপূর্ণ সরকারি ভবনটি। এদিন […]
নয়াদিল্লি : এসআইআর হবেই, স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার দেড় ঘণ্টারও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে চলে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি। সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ সব রাজ্যকে স্পষ্ট করে দেয়, এসআইআর-এর কাজে বাধা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে বাস্তব পরিস্থিতির সঙ্গে কমিশনের কাজের মিল পাওয়া যাচ্ছে না, এমন মন্তব্যও করেছে আদালত। সুপ্রিম কোর্ট […]
উত্তর ২৪ পরগনা :- সোমবার ভোর প্রায় ছ’টা নাগাদ বারাসতের দক্ষিণপাড়া রোডের শীতলাতলা মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত মুখার্জি বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। হঠাৎ এই অভিযানে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে বর্তমানে চার ভাই তাঁদের পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। পরিবারের এক সদস্য অবশ্য লেক টাউন এলাকায় থাকেন বলে […]
কলকাতা : পশ্চিমবঙ্গের কথিত জনতাত্ত্বিক বা জনবিন্যাসের পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টির আইটি সেল প্রধান অমিত মালব্য। রবিবার সমাজ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তিনি দাবি করেন, বাংলা দ্রুত বদলে যাচ্ছে এবং এর পেছনে জনসংখ্যা কাঠামোর পরিবর্তন একটি বড় কারণ। অমিত মালব্য লিখেছেন, “চারপাশে তাকিয়ে দেখুন—আপনারা কি দেখতে পাচ্ছেন না […]
কলকাতা : রবীন্দ্র সরোবর স্টেশনে দমদমমুখী মেট্রোর আপ লাইনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টায় মেট্রো চলাচল ব্যাহত হয় রবিবার। এ দিন বেলা ১০টা ৪৫ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটে। ওই যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলে দীর্ঘক্ষণ ধরে। সেই সময়ে উত্তরে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে মেট্রো চলছিল। বেলা ১১টা ৩৫ মিনিট […]
কলকাতা : দেশের রেল পরিষেবায় নতুন সংযোজন হিসেবে হাওড়া–গুয়াহাটি রুটে যাত্রা শুরু করেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আধুনিক প্রযুক্তি, আরামদায়ক ভ্রমণ ও উন্নত পরিষেবার পাশাপাশি এই ট্রেনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে যাত্রীদের জন্য চালু হওয়া খাঁটি বাঙালি আমিষ ভোজ। প্রথম দিন থেকেই প্রায় পূর্ণ আসন সংখ্যা নিয়ে যাত্রা শুরু করায় ট্রেনটিকে ঘিরে যাত্রীদের […]
কলকাতা : আদালতে হাজির হলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। হাওড়ার হাসপাতাল থেকে শনিবার কলকাতার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে গিয়েছেন সরকারি হাসপাতালে দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার। শুক্রবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল আদালত। আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। ঘটনাক্রমে শনিবার আদালতে হাজির হন আখতার। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন আরজি […]









