Category Archives: কলকাতা

তারাতলা কাণ্ডে ফিরহাদের গ্রেফতারের দাবিতে অনড় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ

কলকাতা : কলকাতার তারাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারের দাবি জানিয়েছেন। শুক্রবার তিনি বলেন যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি বিধানসভায় এই দাবি করে থাকেন যে গুদামের ভবন নির্মাণের অনুমোদিত প্ল্যানে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে, তবে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া […]

তারাতলার বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬

কলকাতা : তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬। মারা গেলেন খালেক সর্দার, চিকিৎসাধীন ছিলেন তিনি। এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। ক্রিটিকাল কেয়ারে চিকিৎসাধীন থাকা খালেক সর্দারের শুক্রবার দুপুরে মৃত্যু হয়েছে। তিনি খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। উল্লেখ্য, কলকাতার তারাতলায় ভেঙে পড়া শেডের ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচাতে বৃহস্পতিবার রাতভর চলে উদ্ধারকাজ। একদিকে সেনা, অন্যদিকে এনডিআরএফ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, […]

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-র মডিউল: ১১ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনআইএ

কলকাতা : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি সহযোগী মডিউলের সঙ্গে যুক্ত জঙ্গি ষড়যন্ত্রের মামলায় ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অসমের গুয়াহাটির বিশেষ আদালতে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর বিভিন্ন ধারায় এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। এনআইএ-র পক্ষ থেকে শুক্রবার সকালে জারি করা […]

তারাতলার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

কলকাতা : কলকাতার তারাতলায় ভেঙে পড়া শেডের ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচাতে বৃহস্পতিবার রাতভর চলল উদ্ধারকাজ। একদিকে সেনা, অন্যদিকে এনডিআরএফ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, কলকাতা পুলিশ এবং দমকল বাহিনীর মিলিত প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, ধ্বংসস্তূপ থেকে এ যাবৎ ৩১ জনকে বের করে আনা সম্ভব হয়েছে, যার মধ্যে ১৫ জনকে চিকিৎসকেরা […]

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা

কলকাতা : প্রায় এক ঘণ্টার মুষলধারে বৃষ্টি। আর তাতেই ফের জলমগ্ন তিলোত্তমা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ঘন কালো মেঘে ঢেকে যায় শহরের আকাশ। দিনেই নেমে আসে রাতের অন্ধকার। এর পরেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে এই অঝোর ধারার বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে পড়ে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ। ঝোড়ো হাওয়ার দাপটে […]

তারাতলা দুর্ঘটনা : প্ল্যান ও নজরদারিতে গাফিলতি থাকলে রেহাই নয়, কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

কলকাতা : কলকাতার তারাতলা ট্রান্সপোর্ট এলাকার কাছে ঘটে যাওয়া গুদাম দুর্ঘটনা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সাফ জানিয়েছেন, যদি নির্মাণ কাজ অনুমোদিত নকশা অনুযায়ী না হয়ে থাকে এবং নজরদারির ক্ষেত্রে কোনও গাফিলতি করা হয়, তবে দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। এই ঘটনায় কলকাতা পুরনিগমের (কেএমসি) কোনও স্তরে কোনও ভূমিকা বা […]

তারাতলায় গুদামঘর বিপর্যয়ে মৃত্যু বেড়ে ১১, তৃণমূলের পাপ বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা : কলকাতার তারাতলায় গুদামঘর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উদ্ধার হয়েছে আরও ৬টি দেহ। এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দলের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১১টি দেহ উদ্ধার হয়েছে। কমপক্ষে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবারও তারাতলায় উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর […]

তারাতলে বিপর্যয়ে গ্রেফতার গুদামের মালিক, পাকড়াও আরও ৪

কলকাতা : তারাতলায় গুদামঘরের শেড ভেঙে পড়ার ঘটনায় গুদামের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে তারাতলা এলাকারই একটি আবাসন থেকে তাঁকে পাকড়াও করা হয়। স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ শম্ভুনাথের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ৯ জনকে আটক করে তারাতলা থানায় জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। তার পর শম্ভু-সহ […]

News Update : তারাতলা ধসে মৃত ৯, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর; ৫ গ্রেপ্তার,আঙুল ববির দিকেও

কলকাতা : তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। আহত অবস্থায় উদ্ধার হওয়া ২০ জনের মধ্যে ১৫ জনের অবস্থা স্থিতিশীল হলেও চার জন গুরুতর এবং এক জন আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহত প্রত্যেককে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা […]

প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন, স্বামী দেবরাজ চক্রবর্তীর আবেদন খারিজ

কলকাতা : তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, তাঁর স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত তাঁদের উভয়কেই তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছে, অদিতি মুন্সির চার মাসের শিশুসন্তান থাকায় তাঁকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন দেওয়া হচ্ছে। তবে জামিনের […]