নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী  বিএসএফ জওয়ান

জম্মু : জম্মু ও কাশ্মীরের আরনিয়া সীমান্তবর্তী এলাকার একটি নিরাপত্তা শিবিরে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ উঠল ২২ বছর বয়সি এক সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।

মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত জওয়ানের নাম দেবানন্দ মাঝি। মঙ্গলবার ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, সোমবার রাতে সে জম্মুর আরনিয়া সেক্টরের নিকোয়াল সীমান্ত শিবির এলাকায় কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস গান দিয়ে কপালে গুলি চালায়। গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে । ঠিক কী কারণে ওই তরুণ জওয়ান এমন চরম পদক্ষেপ নিল, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *