রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা বেড়ে ১১৩, কমল এএপি-র

নয়াদিল্লি : রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা বেড়ে ১১৩ হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সোমবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন আম আদমি পার্টির দলত্যাগী সাতজন সাংসদের বিজেপিতে অন্তর্ভুক্তিতে অনুমোদন দিয়েছেন।

এই সাংসদদের মধ্যে রয়েছেন রাঘব চাড্ডা, ডঃ অশোক কুমার মিত্তল, সন্দীপ পাঠক, স্বাতী মালিওয়াল এবং হরভজন সিং।

এই অন্তর্ভুক্তির পর উচ্চকক্ষে আম আদমি পার্টির সাংসদ সংখ্যা কমে তিনজনে দাঁড়িয়েছে। রিজিজু এই সাংসদদের বিজেপিতে স্বাগত জানিয়ে বলেছেন, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ গঠনে অবদান রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 7 =