১৭০-১৮০টি আসনে জিতবে বিজেপি, দাবি রাকেশ সিংয়ের

কলকাতা : এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৭০-১৮০টি আসনে জিতবে বিজেপি, এমনই দাবি করলেন কলকাতা বন্দর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী রাকেশ সিং।

সোমবার ভোটগণনা, তার আগে রবিবার মন্দিরে গিয়ে পূজার্চনা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বিজেপি ১৭০-১৮০টির মধ্যে আসন পাচ্ছে। পশ্চিমবঙ্গের জনগণ প্রধানমন্ত্রী মোদীর নিশ্চয়তা পাচ্ছেন।

যে সমস্ত গুন্ডারা ১৫ বছর ধরে সক্রিয় ছিল, তাদের এবং সবকিছুর ব্যবস্থা করা হবে।” রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠন হবে বলেও দাবি করেছেন রাকেশ সিং। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে তিনি অনেকটাই আত্মবিশ্বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 10 =