বাংলায় শাহকে ও অসমে নাড্ডাকে কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব বিজেপির

নয়াদিল্লি : সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে বিজেপি। তার পরেই মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষকের নাম ঘোষণা করা হল। ওই পদের দায়িত্ব পেয়েছেন অমিত শাহ। ভারতীয় জনতা পার্টির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে ওই ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি তাদের বিধায়ক দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছে। পাশাপাশি, অসমে জগৎ প্রকাশ নাড্ডাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত করেছে।

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং মঙ্গলবার জানিয়েছেন, বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে দলের বিধায়ক দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ-পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে।

অরুণ সিং আরও জানান, বিজেপির সংসদীয় বোর্ড অসমে বিধায়ক দলের নেতা নির্বাচনের জন্য দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিকে সহ-পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + twenty =