জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা

আজ অন্ধ্র প্রদেশের অনন্তপুরে ফাইনালে তারা মণিপুর কে টাই ব্রেকারে ৩-২ গোলে হারালো। এর আগে নির্ধারিত সময়ের খেলার ফলাফল ছিল ১-১। এদিন খেলার প্রথমার্ধে ১৪ মিনিটে দিয়া বিশ্বাসের গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে মণিপুর। কিন্তু নির্ধারিত নব্বই মিনিট কোনও দলই গোলের মুখ খুলতে না পারায় নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাংলার হয়ে গোল করেন মৌমিতা মাঝি, সুদীপ্তা মন্ডল ও পল্লবী বর্মন। বাংলার গোলরক্ষক অন্বেষা নিয়োগী অসাধারণ মুন্সিয়ানায় দুটি পেনাল্টি শট বাঁচিয়ে বাংলার জয়ের কারিগর হয়ে দাঁড়ান। এই সাফল্যের জন্য বাংলা দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও সাপোর্টিং স্টাফ কে অভিনন্দন জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seven =