খুলে গেল বালির মহাদেও জুট মিল

কলকাতা : ২০২৫ সালের ২৪শে ডিসেম্বর থেকে বন্ধ মহাদেও জুট মিলের সমস্যা নিয়ে আজ কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী অর্জুন সিং-এর নেতৃত্বে এবং মাননীয় প্রতিমন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্য এবং শ্রম সচিব মাননীয়া রচনা ভগতের উপস্থিতিতে কর্মরত ৩টি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ শ্রম কমিশনার শ্রী আশিস সরকার এবং হাওড়ার ডেপুটি শ্রম কমিশনার শ্রী সুমন্ত রায় এই আলোচনায় উপস্থিত ছিলেন।

সমস্যার সমাধানে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর আগামী ২৫শে জুলাই থেকে মিলটি খোলার সিদ্ধান্ত হয়।এর ফলে মিলের ৮৫০জন শ্রমিকরা উপকৃত হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − six =