ইস্টবেঙ্গলের মাঠে বাইচুং-এর জোড়া গোল 

বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৭তম জন্মদিবস উপলক্ষে ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। বিশেষ ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’ হিসেবে পালন করে। সেই উপলক্ষ্যে সকাল ১০টায় ক্লাব তাঁবুতে প্রয়াত সচিব দীপক দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।
বিকেলে বিশেষ আকর্ষণ ছিল ক্লাবের টার্ফে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। যেখানে খেললেন অ্যালভিটো ডি’কুনহা থেকে শুরু করে রহিম নবি, অসীম বিশ্বাস, মহম্মদ রফিক, বাইচুং ভুটিয়ারা। জোড়া গোল করলেন লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক পাহাড়ি বিছে বাইচুং। এরপর বিকেলে অনুষ্ঠানে বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মাননীয় ইন্দ্রনীল খাঁ, শিল্পমন্ত্রী মাননীয় তাপস রায় ও পর্যটন মন্ত্রী শংকর দাস। পল্টু দাস স্মারক বক্তব্যও রাখলেন। সংবর্ধিত করা হল সদ্য কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্মিতা দে-কে। পাশাপাশি সংবর্ধিত করা হল অনুর্ধ্ব -২৩ এশিয়ান অ্যাথলেটিক্সের আসরে ৪x৪০০ মিটার রিলে রেসে সোনাজয়ী নফিসা খাতুন-কে। আইএফএ পরিচালিত কলকাতা ফুটবল লিগের প্রথম থেকে পঞ্চম ডিভিশনের সেরা খেলোয়াড়দের সম্মান জানানো হল। সংবর্ধিত হবেন ক্লাবের ১০০ বছরের থিম সং-এর গীতিকার রাজা চন্দ ও বিশিষ্ট সুরকার অরিন্দম চ্যাটার্জী। বিশেষ এই দিনেই উদ্বোধন হল ক্লাবের প্রাক্তন অধিনায়ক সুধীর কর্মকার নামাঙ্কিত প্লেয়ার বক্স, দীপক দাস নামাঙ্কিত প্রেসিডেন্সিয়াল বক্স এবং জ্যোতিষচন্দ্র গুহ নামাঙ্কিত অফিস কমপ্লেক্সেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 6 =