Author Archives: News Desk

Kolkata : নিউ মার্কেটে ব্যবসায়ীদের ওপর চড়াও হকাররা, ধুন্ধুমার ধর্মতলায়

কলকাতা : শনিবার কলকাতার ধর্মতলায় ব্যবসায়ীদের সঙ্গে হকাদের ঝামেলা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। জানা যাচ্ছে, নিউ মার্কেট চত্বরে স্থায়ী ব্যবসায়ী ও হকারদের মধ্যে দ্বন্দ্ব ঘিরে হয় এই ধুন্ধুমার পরিস্থিতি। অভিযোগ, স্থায়ী ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছেন হকার পক্ষের কয়েকজন। সেই ঘটনার প্রতিবাদেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান নিউ মার্কেটের স্থায়ী ব্যবসায়ীদের একাংশ। ঘটনার জেরে শনিবার বিকেলে […]

Kolkata : সল্টলেকে মোবাইল চোর সন্দেহে গণপ্রহার, যুবক খুনের দায়ে ধৃত তিন

কলকাতা : ফের পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়। ঘটনাটি ঘটেছে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পোলেনাইটে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকায় বছর বাইশের ওই যুবককে মোবাইল চোর সন্দেহে বেশ কয়েকজন ঘিরে […]

বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র

নয়াদিল্লি : রাজধানী দিল্লি এবং মধ্যপ্রদেশের জব্বলপুরে বিমানবন্দরের ছাউনির একাংশ ভেঙে পড়ার জেরে এবার দেশের সব কটি বিমানবন্দরের পরিকাঠামো খতিয়ে দেখতে আইআইটির বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ কমিটি তৈরি করল কেন্দ্র। শুক্রবার রাতে একথা জানিয়েছেন বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু। এই সঙ্গে, বিমানবন্দরের ছাউনি ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যে মৃতের পরিবারের জন্য ২০ লক্ষ টাকা এবং আহতদের জন্য […]

ভারতের সেই ‘আনলাকি’ আম্পায়ার ফাইনালের দায়িত্বে

বারবাডোজ : শনিবার বারবাডোজের কেনিংস্টন ওভালে ভারতীয় সময় রাত ৮টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা । যেখানে থার্ড আম্পায়ার হিসেবে থাকছেন ভারতের সেই ‘আনলাকি’ আম্পায়ার রিচার্ড কেটলবরো। কেটলবরোকে আনলাকি বলা হচ্ছে এই কারণে তার দায়িত্বে পরিচালিত হওয়া নক আউটের ম্যাচগুলোতে ভারতের সাফল্য নেই। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ২০২৩ একদিনের […]

আর্থিক প্রতারণা মামলায় ইডি-র তল্লাশি, কলকাতা ও শহরতলিতে অভিযান তদন্তকারী সংস্থার

কলকাতা : পশ্চিমবঙ্গের আবারও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শনিবার সকালে কলকাতা এবং শহরতলি জুড়ে একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রে খবর, কলকাতা এবং আশপাশের কমপক্ষে আটটি জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল। আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্ত করতেই শনিবার সকালে অভিযানে নেমেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, কোটি কোটি টাকার আর্থিক […]

ধরনে এল পরিবর্তন, বাতিল ও স্থগিত পরীক্ষার নতুন তারিখ জানালো এনটিএ

নয়াদিল্লি : প্রশ্নপত্রফাঁসের আশঙ্কায় পরীক্ষাগ্রহণের এক দিন পর বাতিল করা হয়েছিল বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট। স্থগিত করা হয়েছিল বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রবেশিকা সিএসআইআর। শুক্রবার রাতে সেই সব পরীক্ষার নতুন দিন ঘোষণা করল জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ)। বিশেষ পরিবর্তনও আনা হয়েছে পরীক্ষার ধরনে। এর আগে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছিল ওএমআর শিটে। এনটিএ জানিয়েছে, […]

বাগুইআটিতে বাড়ির আলমারিতে বিস্ফোরণ, আহত এক কিশোরী

কলকাতা : বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়ায়। শুক্রবার রাতের বিস্ফোরণে আশপাশের বাড়ির দরজা-জানলাও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে গুরুতর আহত হন এক কিশোরী। আহত কিশোরীকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। রাত দশটা নাগাদ আচমকা বিকট আওয়াজ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এলাকারই একটি বাড়ির আলমারির মধ্যে বিস্ফোরণ হয় বলে অনুমান অনেকের। […]

১৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ : শনিবারের পূর্ণাঙ্গ পঞ্জিকা

কলকাতা : আজ: ১৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার, ইংরেজী: ২৯ জুন ২০২৪, ৫৩৮ চৈতনাব্দ, কলি: ৫১২৫, সৌর: ১৫ আষাঢ়, চান্দ্র: ২৩ বামন মাস, ১৯৪৬ শকাব্দ /২০৮১ বিক্রম সাম্বৎ, ২৫৬৮ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ১৫ আষাঢ় ১৪৩১, ভারতীয় সিভিল: ৮ আষাঢ় ১৯৪৬, মৈতৈ: ২৩ ইঙা, আসাম: ১৪ আহার, মুসলিম: ২২-জ্বিলহজ্জ-১৪৪৫ হিজরী। সূর্য উদয়: সকাল ০৪:৫৭:৪৯ এবং অস্ত: বিকাল […]

ভোট-পরবর্তী হিংসা : নাড্ডার কাছে রিপোর্ট জমা দিল তথ্যানুসন্ধানী দল

নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গ। বিভিন্ন জেলায় আক্রান্ত হন বিরোধীরা, বিশেষ করে আক্রান্ত হয় বিজেপি। এখনও অনেক বিজেপি কর্মী বাড়িতেই ফিরতে পারেননি। ভোট-পরবর্তী হিংসা খতিয়ে পশ্চিমবঙ্গে আসনে বিজেপির ৪-সদস্যের তথ্যানুসন্ধানী দল। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অধীনে ৪-সদস্যের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে দেখেন। এই […]

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, সরানো হল যাত্রীদের

কলকাতা : ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। শুক্রবার কলকাতা থেকে পুণে যাওয়ার একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। জানা গেছে, বিমানটিতে একশোর উপরে যাত্রী ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। ঘটনার তদন্তে নেমেছে সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। উড়ানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় বম্ব […]