Author Archives: News Desk

বিশ্বভারতীর এক মহিলা নিরাপত্তারক্ষীর রহস্য-মৃত্যু, তদন্তে পুলিশ

বোলপুর : বিশ্বভারতীর এক মহিলা নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বোলপুরে। মৃতার নাম আসমা বেগম (৩৮ বছর)। শনিবার ঘটনাটি ঘটে বোলপুরের কলেজপল্লি এলাকায়। জানা গিয়েছে, ওই মহিলা কলেজপল্লি এলাকায় ভাড়া থাকতেন। এদিন সকালে ভাড়াবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় বোলপুর থানার পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর […]

বিতর্কের মাঝেই হলোনা নিট-এর কাউন্সেলিং

নয়াদিল্লি : শনিবার নিট-ইউজির কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সেই কাউন্সেলিং পিছিয়ে দেওয়া হল। কবে এই কাউন্সেলিং হবে, সেই তারিখও ঘোষণা করা হয়নি এনটিএ-র তরফে। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-র ফল প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। একদিকে যেমন গ্রেস মার্কসের জোরে ৬৭ জন প্রথম স্থানাধিকারীদের নিয়ে বিতর্ক হয়, তেমনই প্রশ্নপত্র ফাঁসের […]

বোলপুর অগ্নিকাণ্ড : চিকিৎসকদের চেষ্টা বিফলে, মৃত্যু হল আব্দুল আলিমের

বোলপুর : বীরভূম জেলার বোলপুরের নতুন গীতগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল গৃহকর্তা আব্দুল আলিমের। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় ইতিমধ্যেই তাঁর স্ত্রী রূপা বিবি ও চার বছরের ছেলে আয়ান শেখের মৃত্যু হয়। ঘটনার পর থেকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন আব্দুল আলিম। কিন্তু শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় এক হাতুড়ে […]

আত্মসমর্পণ মধুকরের, হাথরাসকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ

নয়াদিল্লি : নজফগড়ে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করল উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্টের ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর। দিল্লি পুলিশ সূত্রে খবর, শনিবার আত্মসমর্পণ করেছে হাথরসকাণ্ডের মূল অভিযুক্ত। তাঁকে ইতিমধ্যেই উত্তর প্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার পদপিষ্টের ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল মধুকর। উত্তর প্রদেশ পুলিশ বেশ কয়েকটি দল গঠন করে মধুকরের তল্লাশি চালাচ্ছিল। […]

আগামীকাল পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করবেন রাষ্ট্রপতি, নিরাপত্তায় বিশেষ জোর

পুরী : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল (রবিবার) ওডিশার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন। রাষ্ট্রপতির সফরকে ঘিরে পুরীতে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করার বিষয়ে শনিবার সকালে ওডিশার ডিজিপি অরুণ কুমার সারঙ্গি বলেছেন, “আমরা রথযাত্রার জন্য পুরীতে নিরাপত্তার জন্য মোতায়েন করা অফিসারদের কথা বলেছি। সমস্ত ঊর্ধ্বতন অফিসাররা উপস্থিত আছেন। […]

দুই গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত মুর্শিদাবাদের রানিনগরে, চললো ব্যাপক বোমাবাজি

মুর্শিদাবাদ : দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার রানিনগর। শনিবার সকাল থেকে ডেপুটিপাড়ায় চলে ব্যাপক বোমাবাজি। এই ঘটনায় জখম হয়েছে দু’জন। তারা তৃণমূল কর্মী বলেই জানা গিয়েছে। জখম মুরসেলিম মণ্ডল ও জাহাঙ্গির আলম মণ্ডলকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এলাকায় ছড়িয়ে রয়েছে একাধিক সকেট বোমার খোল। ঘটনাস্থলে এসেছে রানিনগর থানার পুলিশ। স্থানীয় […]

শপথ বাক্য পাঠ করেই রাজ্য বিধানসভার সদস্য হলেন সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী

কলকাতা : রাজ্যপালের ঠিক করে দেওয়া প্রতিনিধি নয়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শপথ বাক্য পাঠ করেই রাজ্য বিধানসভার সদস্য হলেন সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। বৃহস্পতিবারই বিধানসভার বিশেষ অধিবেশন বসে। সেখানেই অধ্যক্ষ তাঁদের শপথ বাক্য পাঠ করান। তাঁর আগে শপথ নিয়ে রাজভবনের সঙ্গে তাঁর ও ওই নতুন […]

৬৫ পাতার ইডির চার্জশিটে সারদা মামলায় অভিযুক্ত চিদম্বরম-পত্নী নলিনী

কলকাতা  : সারদা মামলায় অভিযুক্ত হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে ইডি। ইডি সূত্রে খবর, ৬৫ পাতার চার্জশিটে নলিনীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের সবিস্তার বর্ণনাও রয়েছে। শুক্রবার ইডি সূত্রে জানা গিয়েছে, এই চার্জশিট হল তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট। এর আগে এই মামলায় ৩৪ জন অভিযুক্তের বিররুদ্ধে চার্জশিট পেশ করা […]

২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবারের পূর্ণাঙ্গ পঞ্জিকা

কলকাতা : ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, ইংরেজী: ৫ জুলাই ২০২৪, ৫৩৮ চৈতনাব্দ, কলি: ৫১২৫, সৌর: ২১ আষাঢ়, চান্দ্র: ৩০ বামন মাস, ১৯৪৬ শকাব্দ /২০৮১ বিক্রম সাম্বৎ, ২৫৬৮ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ২১ আষাঢ় ১৪৩১, ভারতীয় সিভিল: ১৪ আষাঢ় ১৯৪৬, মৈতৈ: ৩০ ইঙা, আসাম: ২০ আহার, মুসলিম: ২৮-জ্বিলহজ্জ-১৪৪৫ হিজরী সূর্য উদয়: সকাল ০৪:৫৯:৫৫ এবং অস্ত: বিকাল ০৬:২২:২৬। […]

সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনার কবলে বাইক, মৃত্যু দু’জনে

কলকাতা : মহেশতলায় সম্প্রীতি উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে। বাইক আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন বলে অনুমান পুলিশের। তাঁদের মাথায় হেলমেটও ছিল না বলে জানা গিয়েছে। ভোররাত তিনটে নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সেতুর ধারের রেলিংয়ে ধাক্কা মারে বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।