কলকাতা : কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, এই আন্দোলনের পেছনে কোনও রাজনৈতিক পরিপক্বতা বা বাস্তব অবদান নেই। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “রাজনৈতিক পরিপক্কতা অথবা কোনও প্রকৃত অবদান নেই—এমন কিছু ব্যক্তি অন্যদের সামনে রেখে এবং সোশ্যাল […]
Author Archives: News Desk
১. মহাকাশ যুগের সূচনা (‘স্পুটনিক-১’ উৎক্ষেপণ) ১৯৫৭ (বিশ্ব বিজ্ঞান ও মহাকাশ গবেষণা): ১৯৫৭ সালের ৪ অক্টোবর সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক-১’ (Sputnik 1) সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করে। এই ঐতিহাসিক অর্জনের মাধ্যমে মানব ইতিহাসে আনুষ্ঠানিকভাবে ‘মহাকাশ যুগ’ (Space Age)-এর সূচনা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ প্রতিযোগিতার পথ উন্মুক্ত হয়। ২. […]
সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:৩৪ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:১৮ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় নবমী তিথি (রাত ১২:৫০ মিনিট পর্যন্ত নবমী তিথি, তারপর দশমী তিথি শুরু)। নক্ষত্র: পুষ্যা নক্ষত্র (সকাল ১০:১০ মিনিট পর্যন্ত), তারপর অশ্লেষা নক্ষত্র শুরু। যোগ: সাধ্য যোগের পর শুভ যোগ শুরু। করণ: কৌলভ করণ […]
মেষ (Aries): সপ্তাহের ছুটির দিনে পারিবারিক পরিবেশ আনন্দদায়ক থাকবে। আটকে থাকা পরিকল্পনাগুলো পুনরুজ্জীবিত করার জন্য শুভ সময়। বৃষ (Taurus): অর্থনৈতিক লেনদেনে বুদ্ধি ও দূরদর্শিতার পরিচয় দিন। প্রিয়জনদের সাথে সম্পর্কের দূরত্ব দূর হয়ে হৃদ্যতা বাড়বে। মিথুন (Gemini): মেধা ও যোগাযোগ দক্ষতার জোরে শুভ যোগাযোগ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে সুনাম বৃদ্ধি পাবে। কর্কট (Cancer): মানসিক প্রশান্তি বজায় […]
সুমন মণ্ডল,ঘাটাল : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঘোষকিরা এলাকায় শিলাবতী নদীর ওপর স্থায়ী যোগাযোগ ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ধরে চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে একাধিক গ্রামের বাসিন্দাদের। ঘোষকিরা,শীর্ষা, কল্লা, খুড়শি, ধর্মপোতা-সহ আশপাশের গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই নদীপথ। বর্ষাকালে নদীতে জল বাড়লে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হয়। আবার […]
সুমন মণ্ডল,ঘাটাল : বন্যার্তদের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিলি করলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট ও ঘাটাল মহকুমা শাসক অনন্য জানা। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ তুলে দেওয়া হয়।বন্যার জেরে বহু মানুষ সমস্যায় পড়েছেন। তাঁদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের তরফে ত্রাণ ও সাহায্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিধায়ক ও মহকুমা শাসক এলাকায় […]
নাগোয়া : এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটেও সোনা জিতল ভারত। শ্রেয়স আয়ারেরা ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতলেন। হরমনপ্রীত কৌরেরা নাগোয়া গেমস থেকে প্রথম সোনা দিয়েছিলেন ভারতকে। শ্রেয়সেরা দিলেন ১৯তম সোনা। প্রথমে ব্যাট করে ভারত করে ৬ উইকেটে ২১১। সোনার জন্য ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস শেষ হয় ৬ উইকেটে ১৯২। ভারত-পাকিস্তান […]
কলকাতা : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত পাওয়ার ঘটনাকে ‘মিথ্যা দাবি’ বলে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাসপাতালের গোপনীয় নথিপত্র জনসমক্ষে পেশ করে মুখ্যমন্ত্রী দাবি করেন যে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোনো প্রকার ফ্র্যাকচার বা হাড় ভাঙার ঘটনাই […]
নয়াদিল্লি : সংযুক্ত আরব আমিরশাহিতে চিকিৎসাধীন ভারতের অসমসাহসী পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে। তিনি বর্তমানে চিকিৎসকদের অত্যন্ত সতর্ক ও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানায়, বীর জওয়ান ক্যাপ্টেন স্মিতকে উন্নত ও সর্বোত্তম চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তিনি দ্রুত সুস্থ […]
কলকাতা : আচমকা অসুস্থ রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। শুক্রবার রাতে আচমকা বুকে ব্যথা হওয়ায় বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। শুক্রবার গান্ধীজয়ন্তী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন কর্মসূচিতে যোগ দেন রথীন্দ্রবাবু। এছাড়াও একাধিক কর্মসূচি ছিল তাঁর। অনুষ্ঠানের পর রাতে বাড়ি ফেরেন। আচমকা বুকে ব্যথা অনুভব […]









