মেষ রাশি – আজকের দিনটি আপনাকে একটু বেশি দৌড়ঝাঁপ করাবে। কাজও থাকবে, মানুষও নিজেদের কথা বলবে, আর মনও দ্রুত প্রতিক্রিয়া দেখাবে। খেয়াল রাখবেন—সব কথার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া জরুরি নয়। রাগের মাথায় বলা একটি বাক্য পুরো দিনের পরিবেশ নষ্ট করতে পারে। কাজে উদ্যোগ নেওয়ার ইচ্ছা হবে, যা ঠিকই, তবে আগে পুরো বিষয়টা বুঝে নেওয়া দরকার। […]
Author Archives: News Desk
ময়না : চার দিন ধরে নিখোঁজ থাকার পর বিজেপি কর্মী সুব্রত অধিকারীর (৩৩) নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নার সুদামপুর ১৯৪ নম্বর বুথ এলাকায়। বছর শুরুর দিন বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরের একটি পুকুরে তাঁর দেহ ভেসে ওঠে। এই ঘটনায় শোকের পাশাপাশি দানা বেঁধেছে রহস্য।পরিবার সূত্রে […]
মুম্বাই : অক্ষয় কুমার ও রানি মুখার্জির অনুরাগীদের জন্য বড় সুখবর। প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই দুই সুপারস্টারকে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওহ মাই গড ৩’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হচ্ছেন রানি মুখার্জি, যা ইতিমধ্যেই ছবিটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। শুক্রবার জানা গেছে, রানি মুখার্জি আনুষ্ঠানিকভাবে ছবির কাস্টে যোগ দিয়েছেন। সমাজ ও বিশ্বাসভিত্তিক বিষয়কে […]
মালদা : শুক্রবার অভিষেকের জনসভার আগে মালদার চাঁচলের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বদলের পর বদলা হবে বলে হঙ্কার দিলেন তিনি। বিহার, ওড়িশার পর বাংলায় বদল হবে বলে দাবি করলেন শুভেন্দু। শুধু তৃণমূলকে হুঁশিয়ারি নয়, মালদার এসডিও-কেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, নাম টা লেখা থাকল, ভোটের পর দেখা হবে। চাঁচলে শুক্রবার পরিবর্তন […]
বসিরহাট : দরিদ্র পরিবার থেকে উঠে এসে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করা এক বাঙালি সৈনিকের অসামান্য কর্মজীবনের স্বীকৃতি মিলল রাষ্ট্রপতি পুরস্কারে। উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার বাসিন্দা, কারগিল যুদ্ধের সৈনিক তপন কুমার ঘোষ রাষ্ট্রপতি বিশেষ সম্মানে ভূষিত হলেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর হাতে এই সম্মান তুলে দেন।তপন কুমার ঘোষের বাবা […]
হায়দরাবাদ : বয়স একুশ। সেই ছেলেই পেয়েছেন বছরে ২.৫ কোটি টাকা প্যাকেজের চাকরির প্রস্তাব। হায়দরাবাদ আইআইটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত বর্ষের ছাত্র এডওয়ার্ড নাথান ভার্গিসকে ওই প্যকেজের চাকরির প্রস্তাব দিয়েছে নেদারল্যান্ডসের সংস্থা ‘অপটিভার’। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানের কোনও ছাত্র সর্বোচ্চ এই প্যাকেজের চাকরির প্রস্তাব পেলেন। এডওয়ার্ড এর […]
ম্যাগডেবার্গ : জার্মানিতে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। হৃতিক রেড্ডি নামে ওই ছাত্রের বাড়িতে বুধবার রাতে বর্ষবরণের পার্টিতে আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে বহুতল থেকে নীচে ঝাঁপ দিয়েছিলেন বছর পঁচিশের হৃতিক। আহত অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। তেলঙ্গানার মালকপুর গ্রামে ফেরার কথা ছিল হৃতিকের। যোগ দেওয়ার কথা […]
নয়াদিল্লি : বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হিংসার তীব্র নিন্দা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তাঁর কথায়, বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশে সাম্প্রতিক হিংসার প্রেক্ষিতে শুক্রবার শেহজাদ পুনাওয়ালা বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে। ভারত সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।” পুনাওয়ালা […]
কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজায় রয়েছে শীতের আমেজ। ঠান্ডায় কাঁপছে ক্যানিং থেকে কাকদ্বীপ, আসানসোল থেকে কোন্নগর। আবার দার্জিলিং-এ হতে পারে তুষারপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার-পাঁচ দিন কুয়াশার দেখা মিলতে পারে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। আগামী কয়েক দিন […]
বিশ্ব ইতিহাসে ২ জানুয়ারি ১৪৯২ – স্পেনের রাজা ফার্দিনান্দ ও রানি ইসাবেলার সেনাবাহিনী গ্রানাডা দখল করে। এর মাধ্যমে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে এবং রেকনকুইস্তা সম্পূর্ণ হয়। ১৯২০ – বিশ্বখ্যাত বিজ্ঞান কল্পকাহিনি লেখক ও বিজ্ঞানী আইজ্যাক অ্যাসিমভ জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক সায়েন্স ফিকশনের অন্যতম স্তম্ভ। ১৯২১ – চেক নাট্যকার কারেল চাপেক-এর নাটক R.U.R. (Rossum’s Universal […]










