Author Archives: News Desk

আসন্ন ভোটে পশ্চিমবঙ্গে পরাজিত হবেন মমতা, আশাবাদী কে কে শর্মা

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে হার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা ডঃ কে কে শর্মা। শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে শর্মা বলেন, আগামীদিনে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের আদালতই সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচার আদালত। বাংলার জনগণ তাঁদের ভোটের মাধ্যমে এই লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে জনাদেশ দেবেন। মমতা সরকার পরাজিত […]

তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর

নয়াদিল্লি : ছাব্বিশের ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। দিন তিনেক আগেই তৃণমূলের তরফে মালদার চার বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর করা হয়েছিল তাঁকে। প্রসঙ্গত, ২০০৯ সালে কংগ্রেসের প্রতীকে মালদার উত্তরে জয়লাভ করেছিলেন মৌসম বেনজির নূর। ২০১৪ সালেও ‘হাত’ প্রতীকে সাংসদ নির্বাচিত হন মৌসম। কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে ঘাসফুল প্রতীকে প্রার্থী হতেই […]

আইপিএল: মুস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

কলকাতা : বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে শনিবার কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া। ভারতের এই ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের নিয়মিত প্রতিনিধি মুস্তাফিজ। এই টুর্নামেন্টে এবার তার নবম মরসুম। গত মাসে নিলামে ৯ কোটি […]

২০২৬ সালে কোহলির সামনে যেসব মাইলফলক রয়েছে

কলকাতা : ২০২৫ সালটা দুর্দান্তভাবে কাটিয়েছেন বিরাট কোহলি। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি পেয়েছেন দলীয় সফলতাও। ২০২৬ সালটা কোহলির জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই বছর কোহলির সামনে আছে তিনটি রেকর্ড ভাঙার হাতছানি। আইপিএলে ৯ হাজার রানের মাইলফলক: আসন্ন আইপিএলে আর মাত্র ৩৩৯ রান করলেই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। এখনও […]

ছত্তিশগড়ে ফের সাফল্য, পৃথক এনকাউন্টারে নিহত ১৪ মাওবাদী

রায়পুর : নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য মিলল ছত্তিশগড়ে। শনিবার সুকমা এবং বিজাপুর জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে ১৪ মাওবাদী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুকমা জেলায় এনকাউন্টারে মাংটু নামে এক মাওবাদী-সহ ১২ মাওবাদীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, সুকমায় হুঙ্গা মদকম নামে এক কুখ্যাত মাওবাদী-সহ দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

পশ্চিমবঙ্গেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল : মিঠুন চক্রবর্তী

কোচবিহার : পশ্চিমবঙ্গেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল, চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কোচবিহারে এক জনসভায় মিথুন বলেন, ”আপনারা কি দ্য কাশ্মীর ফাইলস দেখেছেন? আপনারা কি দেখেছেন কিভাবে কাশ্মীরি পণ্ডিতদের তাড়িয়ে দেওয়া হয়েছিল? পশ্চিমবঙ্গেও একই রকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে, পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তানে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।” তিনি আরও বলেন, […]

দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা, দার্জিলিং-এ তুষারপাতের পূর্বাভাস

কলকাতা : জমজমাট শীতের মধ্যেই দক্ষিণবঙ্গের জন্য মন খারাপের খবর। তবে, উত্তরবঙ্গের জন্য সুখবর, দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। মূলত পশ্চিমী ঝঞ্চার জন্যই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগের দিনের তুলনায় শনিবারই সামান্য বেড়েছে নূন্যতম তাপমাত্রা। রবিবার পর্যন্ত ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা, তারপর দুই-তিন দিন একই রকম থাকবে আবহাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, […]

অভিষেকের সভায় ‘ভূত’, দোষী অফিসারদের দ্রুত চিহ্ণিত করার নির্দেশ

অশোক সেনগুপ্ত তিন ‘ভূত’-এর সম্পর্কে রিপোর্ট চেয়ে দক্ষিণ ২৪ পরগণার জেলা নির্বাচন অফিসারকে চিঠি দিল নির্বাচন কমিশন। ব্লক/ গ্রাম পঞ্চায়েৎ ও বুথ নম্বরের বিশদ উল্লেখ করে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের মনিরুল মোল্লা ও মায়া দাস এবং কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের হরেকৃষ্ণ গিরি সম্পর্কে শুক্রবার ওই রিপোর্ট চেয়েছেন অতিরিক্ত নির্বাচন কমিশনার। বারুইপুরের একটি রাজনৈতিক সভায় ওই তিন ভূত […]

ইতিহাসের পাতায় ০৩ জানুয়ারি

ভারতের ইতিহাসে ১৮৩৪ – ব্রিটিশ শাসনামলে ভারতের প্রথম আধুনিক মেডিক্যাল কলেজ কলকাতা মেডিক্যাল কলেজ (Medical College, Kolkata) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এটি এশিয়ারও অন্যতম প্রাচীন মেডিক্যাল কলেজ। ১৯৫৭ – ভারতীয় সেনাবাহিনীতে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পুনর্গঠন কার্যক্রম শুরু হয়। ১৯৭৫ – ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদি দিল্লি ট্রাফিক পুলিশে কঠোর সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে […]

পঞ্জিকা : ০৩ জানুয়ারি, ২০২৬ (শনিবার)

সাধারণ তথ্য ইংরেজি তারিখ: ০৩ জানুয়ারি ২০২৬ বার: শনিবার বাংলা মাস: পৌষ পক্ষ: শুক্ল পক্ষ  তিথি পৌষ পূর্ণিমা পূর্ণিমা তিথি দিনভর বিরাজমান  নক্ষত্র আর্দ্রা নক্ষত্র (দিনের বড় অংশ জুড়ে)  সূর্য ও চন্দ্র সূর্যোদয়: প্রায় ৬:৫৬ সকাল সূর্যাস্ত: প্রায় ৫:৪২ বিকাল চন্দ্রোদয়: প্রায় ৫:৩৮ বিকাল (সময় স্থানভেদে অল্প পরিবর্তিত হতে পারে)  অশুভ সময় রাহুকাল: সকাল ৯:২৩ […]