সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:৪৬ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৫৫ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় পঞ্চমী তিথি শেষ হয়ে (সকাল ০৭:৫৫ মিনিট পর্যন্ত), তারপর ষষ্ঠী তিথি শুরু। নক্ষত্র: পুনর্ভাসু নক্ষত্র (ভোর ০৪:১৩ মিনিট পর্যন্ত), তারপর পুষ্যা নক্ষত্র শুরু। যোগ: সিদ্ধ যোগের পর সাধ্য যোগ শুরু। করণ: বভব করণ […]
Author Archives: News Desk
মেষ (Aries): সপ্তাহের শেষ কর্মদিবসে আপনার কর্মতৎপরতা ও আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো চুক্তির সুযোগ আসতে পারে। বৃষ (Taurus): আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ পেতে পারেন। পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে। মিথুন (Gemini): বুদ্ধিদীপ্ত কথাবার্তা ও যোগাযোগের মাধ্যমে কঠিন কোনো সমস্যার সহজ সমাধান খুঁজে পাবেন। বন্ধুমহলে আপনার […]
সুমন মন্ডল, পশ্চিম মেদিনীপুর : শারদোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চন্দ্রকোনা থানা প্রাঙ্গণে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী। চন্দ্রকোনা থানার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা একে অপরের সঙ্গে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিক পাপিয়া সুলতানা, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই, ঘাটালের মহকুমা পুলিশ […]
কলকাতা : উপরে ও নিচে একটি করে আসল ৫০০ টাকার নোট এবং মাঝে ঠিক সেই মাপে কাটা সাদা কাগজ—এই কায়দায় নামী বেসরকারি ব্যাঙ্কের ভুয়ো লেবেল সাঁটিয়ে ২০ লক্ষ টাকার প্রতারণার ছক কষা এক চক্রের সন্ধান পেল পুলিশ। বুধবার রাতে বড়বাজার ও হাওড়া এলাকায় অভিযান চালিয়ে মোট চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে নগদ […]
কলকাতা : পশ্চিমবঙ্গে আটকে থাকা ও ঝুলে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজে গতি আনতে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সচিবদের এবার থেকে প্রতি মাসে অন্তত একবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রতি মাসে দু’বারও দিল্লি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে কেবল […]
কলকাতা : দুর্গাপূজার জাল পাস বিক্রি এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ইউনেস্কোর লোগো অবৈধভাবে ব্যবহারের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিস থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে আইনজীবীদের মধ্যে তীব্র […]
কলকাতা : বেহালার ঘটনার তিন অভিযুক্তকে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানোর ঘটনায় কড়া পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করে ঘটনাটিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস পাঠিয়েছে কমিশন। আগামী দুই সপ্তাহের মধ্যে এই গোটা ঘটনার বিশদ রিপোর্ট তলব করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, এব্যাপারে সংবাদমাধ্যমে প্রকাশিত বা […]
কলকাতা : কলকাতায় দিলজিৎ দোসাঞ্জের প্রস্তাবিত অনুষ্ঠানে নিয়ে নবান্নে প্রস্তুতি শুরু হয়েছে। ইনস্টাগ্রামে দিলজিতের একটি সদ্য বার্তাই উন্মাদনা বাড়িয়েছে অনুরাগীদের। জানা গেছে, আয়োজকরা ইডেন গার্ডেনসে কনসার্টের আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু নবান্ন জানিয়েছে, মঞ্চ বাঁধা হোক যুবভারতী ক্রীড়াঙ্গনে। তবে অনুষ্ঠানের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, টিকিটের সম্ভাব্য চাহিদা এবং বিপুল দর্শকসমাগমের কথা মাথায় রেখেই যুবভারতীতে […]
কলকাতা : পুণ্যার্থীদের ক্রমবর্ধমান ভিড় এবং বিশ্বজোড়া জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার আরও বড় আকারে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। মেলা প্রাঙ্গণের আয়তন প্রায় ৬ লক্ষ বর্গফুট বাড়ানোর বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এতদিন মেলাটি প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে অনুষ্ঠিত হলেও, পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে […]
প্রয়াগরাজ : ভুয়ো নথি ব্যবহার করে দু’টি প্যান কার্ড রাখার মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন সমাজবাদী পার্টির প্রবীণ নেতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী মহম্মদ আজম খান এবং তাঁর ছেলে, প্রাক্তন বিধায়ক আবদুল্লা আজম খান। বৃহস্পতিবার এক তাৎপর্যপূর্ণ রায়ে এলাহাবাদ হাইকোর্ট তাঁদের সাজা কার্যকর করার ওপর স্থগিতাদেশ জারি করেছে এবং উভয়ের অন্তর্বর্তী জামিনের আবেদন […]










