মেষ (Aries): সপ্তাহের সূচনায় কর্মক্ষেত্রে কাজের ব্যস্ততা বাড়তে পারে। ধৈর্য ও বিচক্ষণতার সাথে কাজ করলে শুভ ফল মিলবে। বৃষ (Taurus): আর্থিক ক্ষেত্রে শুভ যোগাযোগ আসতে পারে। পুরনো কোনো বিনিয়োগ বা বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে। মিথুন (Gemini): পড়াশোনা ও গবেষণামূলক কাজে অগ্রগতি হবে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। কর্কট (Cancer): পারিবারিক জীবনে সুখ […]
Author Archives: News Desk
কলকাতা : হাসপাতালের ১০০ মিটারের মধ্যে বিড়ি, পান, সিগারেট, গুটখা-সহ সব ধরনের নেশাজাত দ্রব্যের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার কড়া বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে তিন দিনের জেলা সফরের শেষে রবিবার তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দফতরে দুই স্বাস্থ্য জেলা – পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, […]
কলকাতা : হাসিনা বাংলাদেশে ফিরে আসুন, এমনটাই চাইছেন তসলিমা নাসরিন। রবিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তসলিমা বলেন, “আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে যে ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা ভুল ছিল। এটি ছিল অগণতান্ত্রিক। দলটিকে নিষিদ্ধ করা ছিল পুরোপুরি অগণতান্ত্রিক। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমি চাই হাসিনা বাংলাদেশে ফিরে আসুন।” তিনি আরও বলেন, […]
শিলিগুড়ি : বাড়ি তৈরির বালি, পাথর বা ইট রাস্তায় ফেলে রেখে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাঘাত ঘটানোর দিন শেষ। এবার থেকে নিয়ম ভাঙলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। রবিবার শিলিগুড়ি সফরে এসে কড়া ভাষায় এমনটাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে কার্যকর হতে চলেছে এই নয়া ব্যবস্থা। রবিবার উত্তরবঙ্গ […]
জম্মু : জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় রবিবার নিরাপত্তা বাহিনী জঙ্গিদের এক সহযোগী-কে গ্রেফতার করেছে। তার কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা গেছে, নারওয়াবের একটি ক্রসিংয়ে ৪৬ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, পুলিশের এসওজি, সিআরপিএফ-এর ৫৩ নম্বর ব্যাটেলিয়ন এবং বিএসএফ-এর ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা একটি যৌথ চেকপয়েন্ট স্থাপন করেছিল। এই সময় গোরিওয়ান দিক থেকে আসা এক সন্দেহভাজন ব্যক্তি […]
নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার “নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর সূচনা করেছেন। এই অভিযানের অধীনে জন অংশীদারিত্বের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে একটি গণ-আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য দেশের যুবসমাজের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “যখন কোনও তরুণ মাদকাসক্তির শিকার হয়, তখন কেবল সেই ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হয় না; বরং একটি […]
কলকাতা : বিধানসভা নির্বাচনের পর থেকেই কিছু কিছু জিনিসের দাম বাড়ছে। সবজির বাজারের আগুনে যথেষ্ট চাপে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই রবিবার সকালে কলকাতা-সহ রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে হানা দিল ইবি ও পুলিশ। উদ্দেশ্য, বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে রাখা। সূত্রের খবর, বিভিন্ন বাজারে ভিন্ন দামে বিকোচ্ছে সবজি। সুযোগ বুঝে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো […]
জম্মু : আবহাওয়ার উন্নতি হওয়ায় ফের রবিবার জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে পুনরায় শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ভারী বৃষ্টির কারণে এই রুটে স্থগিত ছিল অমরনাথ যাত্রা| বৃষ্টি এবং ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল ২৫০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| মেরামতের পর যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তায় তীর্থযাত্রীদের নতুন একটি দল […]
কলকাতা : “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অভিভাবকের ভূমিকা পালন করেছেন”। এই মন্তব্য করে ‘যারা ভারতের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছে’, তাদের ধিক্কার জানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার ইকো পার্কে প্রাতভ্রমণকারীদের উপস্থিতিতে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। এই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমার বার্তা নিয়ে প্রতিক্রিয়া হিসাবে দিলীপবাবুর বক্তব্য, অপ্রাপ্তবয়স্করা ভুল করলে তাদের সংশোধনের সুযোগ […]
দক্ষিণ ২৪ পরগনা : শনিবার রাতে বজবজ-শিয়ালদহ শাখার নুঙ্গি রেলস্টেশনের প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান সরাতে বুলডোজার নিয়ে নামে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে মাইকিং করে দোকানদারদের রেলওয়ের জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান না সরানোয় মহেশতলা থানার […]








