রাস্তায় ইট-বালি ফেলে রাখলেই জরিমানার হুঁশিয়ারি অগ্নিমিত্রার

শিলিগুড়ি : বাড়ি তৈরির বালি, পাথর বা ইট রাস্তায় ফেলে রেখে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাঘাত ঘটানোর দিন শেষ। এবার থেকে নিয়ম ভাঙলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। রবিবার শিলিগুড়ি সফরে এসে কড়া ভাষায় এমনটাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে কার্যকর হতে চলেছে এই নয়া ব্যবস্থা।

রবিবার উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে শিলিগুড়িতে একাধিক কর্মসূচি ছিল পুরমন্ত্রীর। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানান, বাড়ি বানানোর নামে বালি, ইট, পাথর বা অন্যান্য নির্মাণসামগ্রী রাস্তার ওপর ফেলে রাখা বরদাস্ত করা হবে না।

বাড়ি করার হলে সমস্ত সরঞ্জাম নিজের জায়গার ভেতরেই রাখতে হবে। রাস্তা কারওর ব্যক্তিগত সম্পত্তি নয়। ১ সেপ্টেম্বর থেকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুরসভা কঠোর জরিমানা আদায় করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 10 =