Author Archives: Mousumi Sarkar

মহারাষ্ট্রে ক্রেন ছিড়ে পড়ে ১৭ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ ঘোষণা পিএমও’র

রেল ব্রিজ তৈরির কাজ চলছিল। আচমকা ১০০ ফুট উপর থেকে ছিড়ে পড়ল ব্রিজ নির্মাণে ব্যবহৃত গার্ডার লঞ্চার মেশিন (বিশেষ ক্রেন)। সেই ক্রেন চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জন শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে এলাকায়। ঘটনায় দুঃখপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র […]

অল্পেই মাথা গরম করেই গুলি করে চার জনকে হত্যা, দাবি আরপিএফের

ট্রেনে টহল দেওয়ার সময় চার জনকে হত্যা করেছেন আরপিএফ কর্মী চেতন সিং। তার এমন আচরণের কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আরপিএফের ইনস্পেক্টর জেনারেল (পশ্চিম রেল) প্রবীণ সিন্হা সংবাদমাধ্যমকে জানালেন, অল্পতেই মাথা গরম করে ফেলতেন ওই আরপিএফ কর্মী। কোনও ঝগড়া কিংবা বিবাদ ছাড়াই চেতন চার জনকে গুলি করেছেন বলে জানিয়েছেন তিনি। আরপিএফের একটি […]

অন্য রাজ্যের কথা তুলে মণিপুরের ঘটনাকে বিচার করা যায় না: প্রধান বিচারপতি

অন্য রাজ্যের কথা তুলে মণিপুরের ঘটনাকে বিচার করা যায় না। মণিপুর মামলার শুনানিতেও উঠে এল বাংলার প্রসঙ্গ। মণিপুর প্রসঙ্গে একটি মামলার শুনানিতে এমনটাই জানালেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ঘটনায় নতুন একটি আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মণিপুরের দুই নির্যাতিতা। এই মামলার শুনানিতেই এক আইনজীবী পশ্চিমবঙ্গ এবং রাজস্থানের নারী নির্যাতনের প্রসঙ্গ […]

মহরমের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৪ জনের

শনিবার মহরমের তাজিয়া বের করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ৪ জন। আহত ১০। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারোর খেটকো গ্রামে। মুহূর্তের মধ্যে যে এমন ঘটনা ঘটে যাবে তা ভাবতে পারেননি এলাকার কেউই। স্বভাবতই এলাকায় নেমেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, এদিন সকাল ৬ টা নাগাদ তাজিয়া বের করার সময় আচমকাই ধর্মীয় পতাকা বাঁধা লোহার […]

‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর করা নিয়ে কাজ শুরু আইন কমিশনের!

‘এক দেশ, এক নির্বাচনের’ লক্ষ্যে এগোচ্ছে মোদি সরকার। প্রচারের আলোর আড়ালে থেকেই অনেকটা এগিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির স্বপ্নের পরিকল্পনা বাস্তবায়নের কাজ।বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই ওই নীতি কার্যকর করার ব্যবহারিক দিকগুলি খতিয়ে দেখার জন্য আইন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এ নিয়ে কেন্দ্র ইতিমধ্যেই সব স্টেকহোল্ডারদের আলোচনা হয়েছে। নীতি আয়োগ, আইন […]

মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

অবশেষে হিংসাদীর্ণ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব বিরোধীরা। এই নিয়ে গত কয়েক দিন ধরেই অচল সংসদের বাদল অধিবেশন। এই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এই আবহে মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর […]

রাজস্থান থেকে ফের একবার জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ‘ইন্ডিয়া’র তুলনা করলেন মোদি  

ফের একবার বিরোধী জোটকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গেও নতুন বিরোধী জোটের তুলনা করলেন তিনি। রাজস্থানের সিকারে নির্বাচনী জনসভা থেকে বিরোধী জোট ইন্ডিয়া-র নাম নিয়ে তাঁর মন্তব্য, ‘নিজেদের পাপ মুছতে ইউপিএ হয়েছে ইন্ডিয়া।এভাবে নামবদলের খেলা চলছে। দেশের স্বার্থ নিয়ে এদের কারও কোনও মাথাব্যথা নেই।’ এ প্রসঙ্গে তিনি নিষিদ্ধ সংগঠন সিমি ও […]

রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মমতার , ‘ইন্ডিয়া’কে কটাক্ষের জবাবও দিলেন মোদিকে

বিধানসভার অধিবেশন চলাকালীন হঠাৎই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশন সংক্রান্ত বিষয়েই মূলত তাঁর সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় দীর্ঘদিন আটকে থাকা আচার্য বিল নিয়ে কোনও কথা হয়নি বলেই তিনি জানিয়েছেন। একই সঙ্গে রসিকতার ছলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজভবনে বিস্কুট না খেলেও দুধ চা খেয়েছেন। […]

মোদির ‘ইন্ডিয়া’ মন্তব্যের জবাব দিলেন রাহুল

নতুন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স) সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণাত্মক মন্তব্যের জবাব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মণিপুর নিয়ে বিরোধীদের ধারাবাহিক বিক্ষোভের জেরে বার বার মুলতুবি হচ্ছে সংসদের বাদল অধিবেশন। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব ইন্ডিয়া-র সাংসদেরা। এই আবহে মঙ্গলবার সকালে চতুর্থ দিনের বাদল অধিবেশনের সূচনার আগে সংসদ ভবনে বিজেপি […]

মণিপুর নিয়ে মোদির বিবৃতি চেয়ে ‘ইন্ডিয়া’র ধর্না সংসদ চত্বরে!

বাদল অধিবেশনের তৃতীয় দিনেই বিরোধী ‘ইন্ডিয়া’ সাংসদ এবং বিজেপি সাংসদদের বিক্ষোভে সরগরম হয়ে উঠল সংসদ চত্বর। পূর্ব ঘোষণা অনুসারে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি চেয়ে সংসদের বাইরে গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় বসেন বিরোধী সাংসদেরা। রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ-সহ বিরোধী শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের অভিযোগ তুলে সংসদ চত্বরে পাল্টা বিক্ষোভ দেখান বিজেপি সাংসদদের একাংশও। ফলে রাজ্যসভা এবং […]