Author Archives: Mousumi Sarkar

১৪ ঘণ্টা তল্লাশির পর সুজিতের বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা

শুক্রবার প্রায় ১৪ ঘণ্টা তল্লাশির পর রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে এলেন ইডি আধিকারিকেরা। তার পরেই লেক টাউনে নিজের পুরনো বাড়িতে আসেন সুজিত। দমকল মন্ত্রীর পাশে ছিলেন তাঁর ছেলে সমুদ্র বসুও। তাঁকে ঘিরে ধরেন অনুগামীরা। স্লোগান ওঠে, ‘সুজিতদা জিন্দাবাদ’। শুক্রবার সকালে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দমকলমন্ত্রী সুজিতের বাড়িতে হানা দেয় ইডি। সকাল […]

দেশের দীর্ঘতম সমুদ্রসেতু অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের দীর্ঘতম সমুদ্রসেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুম্বইয়ের সঙ্গে নবি মুম্বইয়ের সংযোগকারী অটল সেতুর উদ্বোধনে হাজির ছিলেন মহারষ্ট্রের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই ২১.৮ কিলোমিটার লম্বা এই সেতুতে যান চলাচল শুরু হয়ে যাবে বলে খবর। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামাঙ্কিত, প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ (সংযোগকারী সড়ক-সহ) এই সমুদ্রসেতু ‘ভারতের দীর্ঘতম’। নির্মাণে ব্যবহৃত […]

৩১ জানুয়ারি শুরু হবে সংসদের বাজেট অধিবেশন

দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি। আগামী ৩১ জানুয়ারি শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। অধিবেশনের দ্বিতীয় দিন বাজেট পেশ হবে। তারপর এক সপ্তাহ সেটা নিয়ে হবে আলোচনা। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের ন’দিন পরে, আগামী ৩১ জানুয়ারি শুরু হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের দ্বিতীয় দফায় সংসদের শেষ বাজেট […]

অল্পের জন্য প্রাণে রক্ষা মেহবুবা মুফতির

অল্পের জন্য রক্ষা পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। যদিও তাঁর কোনও চোট লাগেনি বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মুফতি ও তাঁর নিরাপত্তা রক্ষীরা খানাবলে অগ্নি দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের গাড়িটির। দুর্ঘটনায় মুফতির নিরাপত্তা […]

মাথাচাড়া দিচ্ছে নতুন স্ট্রেন, মাস্ক পরার পরামর্শ মুখ্যমন্ত্রীর

বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগ বাড়াতে শুরু করেছে। কেরলের মত দেশের কয়েকটি রাজ্যেও করোনার নতুন স্ট্রেন মাথা চাড়া দিয়েছে। পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে আবারও করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির কাছে মমতার পরামর্শ, যাতে […]

আর্থিক দুর্নীতি মামলায় আজ ফারুক আবদুল্লাকে তলব ইডির

উপত্যকাতেও দুর্নীতি, আর সেই দুর্নীতির খোঁজেই কোমর বেঁধে নেমেছে ইডি । বিহারের তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের পর এবার কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার র‍্যাডারে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেকেসিএ আর্থিক দুর্নীতি মামলায় তলব করেছে ইডি।  জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক বেনিয়মের  তদন্তেই সমন পাঠানো হয়েছে ফারুক আবদুল্লাকে। আজ, ১১ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে […]

লোকসভা ভোটের প্রস্তুতিতে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক মমতার

আগামী লোকসভা ভোটের প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন। নেত্রীর কালীঘাটের বাড়িতে ওই বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলায় দলের সাংসদ বিধায়ক-সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।নবীন প্রবীণ দ্বন্দ ও তা নিয়ে বিতর্কের মাঝে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রী […]

শিবসেনার আসল মালিক শিন্ডেই, জানালেন স্পিকার

প্রত্যাশিত ছিল। আর হলও তাই। শিবসেনার আসল মালিক একনাথ শিন্ডেই। মহারাষ্ট্র বিধানসভার স্পিকার তথা বিজেপি বিধায়ক নারওয়েকর বুধবার বিকেলে জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীই আসল শিবসেনা। তাই উদ্ধব ঠাকরের কোনও আইনি ক্ষমতাই নেই শিন্ডে–সহ ১৬ বিধায়ককে বহিষ্কারের।   বিজেপির সাহায্য নিয়ে উদ্ধবকে ক্ষমতাচ্যুত করা শিন্ডে এবং তাঁর সঙ্গে প্রথম দফায় বিদ্রোহী আরও ১৫ […]

২৫ বছরেই উন্নত দেশ হবে ভারত, গুজরাতে বড় ঘোষণা মোদির

আর ২৫ বছরের মধ্যে উন্নত দেশে পরিণত হবে ভারত। গুজরাটে এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার থেকেই শুরু হয়েছে দশম ‘ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিট’। আর তার উদ্বোধনে এসেই একথা জানালেন মোদি। প্রসঙ্গত, এবছরই এক দশক পূর্ণ হচ্ছে মোদি সরকারের। প্রতিশ্রুতি অনুযায়ী, ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির দিকে চলেছে দেশ। পাশাপাশি প্রশ্নও উঠেছে, বেকারত্ব বেড়ে […]

শ্বাসরোধ করেই ছোট ছেলেকে খুন করেন সূচনা, প্রকাশ্যে ময়না তদন্তের রিপোর্ট

নিজের ছোট্ট ছেলেকে শ্বাসরোধ করে খুন করেছেন সূচনা। ময়নাতদন্তের রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার গোটা দেশ শিউরে উঠেছিল কলকাতার মেয়ে সূচনা শেঠের বিরুদ্ধে ওঠা নিজের ছোট সন্তানকে হত্যাকাণ্ডের ঘটনায়। পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তাঁকে। এবার সামনে এল ময়নাতদন্তের রিপোর্ট। যা থেকে জানা গিয়েছে, সন্তানের শ্বাসরোধ করতে সম্ভবত বালিশ বা তোয়ালে ব্যবহার করেছিলেন সূচনা। আগেই […]