Author Archives: Debabrata Das

বিশ্বচ্যাম্পিয়ন ! মায়ানগরীতে স্বপ্ন বাস্তব হরমনদের

২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে হারের দুঃখ, ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে ফাইনালে পরাজয়ের বেদনা—এই সব ব্যর্থতা যেন নতুন করে প্রেরণা হয়ে ফিরে এসেছিল হরমনপ্রীত কৌরদের মধ্যে। অবশেষে সেই সমস্ত ‘হয়নি’র গল্পের সমাপ্তি ঘটল ২০২৫ সালের ২ নভেম্বর, নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতল ভারত। ভারতীয় […]

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার

শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে সিডনিতে ক্যাচ ধরতে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন প্লীহায়। যার ফলে অস্ত্রোপচার করাতে হয়েছিল। আপাতত বিপন্মুক্ত শ্রেয়স। ৩০ বছর বয়সী তারকা ক্রিকেটার হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। তবে তাঁকে বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে। এক বিবৃতি দিয়ে তেমনটাই জানিয়েছে বোর্ড। বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে যে, ২৫ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় […]

ছেলেদের অতীত ভুলে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে উইমেন ইন ব্লু

আবার এক নভেম্বর আবার এক ফাইনাল । ২০২৩ সালের ১৯শে নভেম্বরের সেই কালো স্মৃতি এখনো সকল ক্রিকেট সমর্থকদের মনে টাটকা। এবার আবারো নভেম্বরেই রয়েছে মেয়েদের একদিনের বিশ্বকাপের ফাইনাল তবে এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ছেলেরা যাদেরকে হারিয়ে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, এবার পালা মেয়েদের। তবে দুই দলের মধ্যেই রয়েছে তারকায় ভরা শক্তিশালী ব্যাটিং ও বোলিং […]

হারিকিরি ব্যাটিং, মেলবোর্নে অসহায় আত্মসমর্পণ মেন ইন ব্লুয়ের !

মেলবোর্নে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কার্যত মুখ থুবড়ে পড়ল ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে পুরো ২০ ওভারও টিকতে পারল না সূর্য কুমার যাদবের কাছে দল। ১২৫ রানে গুটিয়ে গেল ভারতীয় ইনিংস, ফলে জয়ের জন্য মাত্র ১২৬ রানের সহজ লক্ষ্যই পেল অস্ট্রেলিয়া। শেষ দিকে বুমরাহ কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাত্র ১৩.২ ওভারে […]

গোলশূন্য ড্র করে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে সুপার কাপে শুরু থেকেই ‘অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল’ ছিল। শেষমেশ নিজেদের এগিয়ে থাকার সুযোগকে কাজে লাগিয়েই ম্যাচ ড্র করে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছল ইস্টবেঙ্গল। জয় পেল না কোনও শিবিরই। মোহনবাগানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেও উচ্ছ্বাসে ভাসল ইস্টবেঙ্গল ডাগআউট। মোহনবাগানে হতাশা, ডার্বি জয় তো হলই না। সুপার কাপ থেকেও বিদায় নিল সবুজ-মেরুন ব্রিগেড। খেলার শুরুতেই […]

ডার্বির আগে চাপে মোলিনা, খোশমেজাজে ইস্টবেঙ্গল

সুপার কাপের গ্রুপ লিগের ডার্বি ম্যাচ মোহনবাগানের কাছে ডু অর ডাই। পাঁচ দিন আগে সুপার কাপ শুরুর ঠিক আগে খোশমেজাজে ছিল মোহনবাগান। ডেম্পোর বিরুদ্ধে ড্রই যেন সবকিছু উলটপালট করে দিল বাগান শিবিরে। সুপার কাপের নকআউট পর্যায়ে খেলতে হলে মোহনবাগানকে ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাতেই হবে। ম্যাচ ড্র করলে অবশ্য সমস্যা নেই ইস্টবেঙ্গলের। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে অবশ্য […]

“প্রতিদিন আরও ভালো হচ্ছি” হাসপাতাল থেকে প্রথম বার্তা শ্রেয়স আয়ারের !

২৫ অক্টোবর সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় এক দিনের ম্যাচ চলাকালীন একটি ক্যাচ ধরতে গিয়ে গুরুতর চোট পান ভারতের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচটি নিতে ঝাঁপ দিয়েছিলেন তিনি, তখনই পাঁজরে জোরে আঘাত লাগে। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর হেঁটেই সাজঘরে ফেরেন শ্রেয়স, কিন্তু তার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কোনও ঝুঁকি না নিয়ে […]

বিশ্বরেকর্ড হরমনপ্রীতদের ! প্রথমবারের জন্য বিশ্বজয়ের স্বপ্ন ওমেন ইন ব্লুয়ের

অবিশ্বাস্য , অসামান্য , অভূতপূর্ব , সমস্ত বিশেষণ শেষ হয়ে গেলেও অজিদের বিরুদ্ধে ভারতের এই জয় যেন বর্ণনা করা যাবে না । ভারতীয় ব্যাটাররা মাঠে নামার আগে ক্রিকেটের অনেক বড় ভক্তরাও হয়তো ভেবেছিল বিশাল রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া সহজেই ম্যাচ জিতে নেবে। কিন্তু ইতিহাস বলেছে, ভারতীয় মেয়েরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়ে না সেই দৃশ্যই […]

অসমকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলা

সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অসমকে হারাল বাংলা। অসমকে ৪-০ গোলের ব্যবধানে হারাল বাংলার ছেলেরা। টানা দুই ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে ওঠার দিকে একধাপ এগিয়ে গেল গৌতম ঘোষের ছেলেরা। এই ম্যাচে হ্যাটট্রিক করে সাগ্নিক কুন্ডু। প্রথমার্ধের ২৫ মিনিটে সাগ্নিক কুণ্ডু গোল করে বাংলাকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে সিদু সোরেন গোল করে ব্যবধান বাড়ায়। এরপর […]

টেবিল টেনিসেও এআই ! ক্যালকাটা টেবিল টেনিস ক্লাবের লক্ষ্য অলিম্পিকে পদক !

ক্রীড়া অবকাঠামোয় এক নতুন অধ্যায়ের সূচনা করল ক্যালকাটা টেবিল টেনিস ক্লাব। সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ক্লাবে উদ্বোধন হল চারটি অত্যাধুনিক STAG 1000 DX টেবিল টেনিস বোর্ড এবং একটি ডাবল হেডেড রোবট মেশিন। পশ্চিমবঙ্গ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (WBIDFC)-এর CSR তহবিল থেকে এই যন্ত্রপাতি ক্লাবকে দান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ও প্রাক্তন অ্যাডভোকেট […]