শীঘ্রই জাতীয় দলে প্রত্যাবর্তন হতে চলেছে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরার। মাঝে আর একটা দিন। ১৮ অগস্ট আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে মেন ইন ব্লুর জার্সিতে জাতীয় দলে ফিরতে চলেছেন বুমরা। আইরিশদের বিরুদ্ধে ভারতীয় টিমকে তিনি নেতৃত্ব দেবেন। এক ঝাঁক তরুণ ক্রিকেটার এ বারের আয়ার্ল্যান্ড সফরে গিয়েছেন। আইরিশদের বিরুদ্ধে নামার জন্য ডাবলিনে প্রস্তুতি শুরু করে দিলেন জসপ্রীত বুমরা, […]
Author Archives: Debabrata Das
ডুরান্ড কাপের গ্রুপ এ-তে সহজ হিসেব ছিল আজ। জিতলেই নকআউটে জায়গা করে নিত ইস্টবেঙ্গল। পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের ২২ মিনিটে সিভেরিওর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রতিটি দলের কাছেই একটা পজিটিভ দিক, গোলের সুযোগ তৈরি করা। ইস্টবেঙ্গল সেটা করতে পারল। কিন্তু স্কোরলাইন বদল হল না। শেষ অবধি পঞ্জাব এফসির বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতে এই গ্রুপের সেরা […]
প্রতিটা ধাপই গুরুত্বপূর্ণ। মোহনবাগান সেই পথে কিছুটা এগোল। নতুন মরসুমে শক্তিশালী দল গড়েছে মোহনবাগান। নিজেদের লক্ষ্য প্রসঙ্গে এএফসি কাপের কথা জানিয়েছেন কোচ হুয়ান ফেরান্দো। গত বছর এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে হেরে যায় মোহনবাগান। এ বার দেশীয় তারকাদের পাশাপাশি বিশ্বকাপার সই করিয়েছে মোহনবাগান। কাতারে খেলা অজি বিশ্বকাপার জেসন কামিন্স ডার্বিতে কিছুক্ষণের জন্য নামলেও ছাপ ফেলতে […]
ভারতীয় ক্রীড়া প্রেমীদের জন্য হতাশার খবর। এশিয়ান গেমসে নামতে পারবেন না কুস্তিগির বিনেশ ফোগট। হাঁটুর চোটে কাঁবু তিনি। সে কারণেই নাম তুলে নিলেন বিনেশ। এশিয়ান গেমসে সরাসরি সুযোগ দেওয়া হয়েছিল বিনেশ ফোগটকে। এ দিন বিনেশ ঘোষণা করেন, হাংঝৌ গেমসে অংশগ্রহণ করতে পারবেন না। ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন বিনেশ। তাঁর অংশ গ্রহণ মানেই একটা […]
আলাদা টুর্নামেন্ট, প্লেয়ারও আলাদা। কিন্তু দলটা তো মোহনবাগান। সাফল্য, ব্য়র্থতার রেশ দীর্ঘস্থায়ী হয়। গত শনিবার ছিল মরসুমের প্রথম বড় ম্যাচ। টানা আটটি ডার্বি জয়ের পর অপ্রত্যাশিত হার। সেই রেশ যেন পড়ল তরুণ দলের ওপরও। কলকাতা লিগে এ দিন আর্মি রেডের বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান। দু-বার এগিয়ে থেকেও ম্যাচ ড্র। এ বারের লিগে অনবদ্য পারফর্ম করছে সবুজ […]
ভারতীয় ফুটবলের সিংহ। কলকাতা ময়দানের ‘বড়ে মিঁঞা’ মহম্মদ হাবিব প্রয়াত। ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন তিন প্রধানে খেলা এই কিংবদন্তি ফুটবলার। আজ বিকেল সাড়ে ৪টেয় হায়দরাবাদে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৪ বছর। তিন প্রধানে দাপিয়ে খেলেছেন। জাতীয় দলের জার্সিতেও রয়েছে সাফল্য। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সুভাষ বলতেন, বড়ে মিঁঞা, এই ডার্বিতে […]
মহেন্দ্র সিং ধোনি। নামটা যে কোনও ক্রিকেট প্রেমীর মধ্যে শিহরণ জাগায়। ক্যাপ্টেন কুল যেখানেই যান, যা করেন, সবটাই আগ্রহ তৈরি করে। ক্রিকেট মাঠে তাঁর প্রতিটি মুহূর্ত গোগ্রাসে গেলেন ক্রিকেট প্রেমীরা। আইপিএলের ১৬তম সংস্করণে হাঁটুর চোট নিয়েই খেলেছেন মাহি। দৌড়তে সমস্যা হচ্ছিল প্রবল। কিপিং, ব্যাটিংয়ের সময় পুরোপুরি বোঝা গিয়েছে। তাতে অবশ্য দমানো যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। […]
টানা আটটি ডার্বি হারের পর জয়। ইস্টবেঙ্গল সমর্থকরা বাঁধনহারা উচ্ছ্বাসে মাতবেন, এমনটাই স্বাভাবিক। সেটাই দেখা গিয়েছে শনিবার। মরসুমের প্রথম বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের এই ম্যাচ ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। গত কয়েক বছর ইস্টবেঙ্গলের সার্বিক পারফরম্যান্স হতাশার। তার ওপর সব টুর্নামেন্ট মিলিয়ে টানা আটটি ডার্বি হার। মুখ ফিরিয়ে […]
ইংল্যান্ড ক্রিকেটে এখন আলোচনায় বেন স্টোকস। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক। তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া তাঁর কাছে কঠিন মনে হয়েছিল। গত বছরই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেন স্টোকস। তবে বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরতে পারেন, আশাবাদী ইংল্যান্ড বোর্ড। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে দেখা যেতে পারে স্টোকসকে। ২০১৯ সালে অবশেষে ওয়ান ডে বিশ্বকাপ জয়ের […]
পরিসংখ্যান বলছিল, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ০-২ পিছিয়ে থাকা দল জিততে পারেনি। ইতিহাস ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ছিল। তেমনই পরিসংখ্যান আরও ছিল, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ছিল ভারত। যে কোনও একটারই সম্ভাবনা ছিল। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৬ রানের লক্ষ্য দেয় ভারত। শুরুতেই কাইল মেয়ার্সের উইকেট নিয়ে বড় ধাক্কা দেন বাঁ হাতি পেসার […]










