Author Archives: Debabrata Das

অনবদ্য কামব্যাক, এএফসি কাপের গ্রুপ পর্বে মোহনবাগান

শুরুতে প্রবল ধাক্কা। সেখান থেকে অনবদ্য কামব্যাক। বাংলাদেশের আবাহনী ক্লাবকে হারিয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে জায়গা করে নিল মোহনবাগান। মরসুমের শুরুতেই নিজেদের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছিল সবুজ মেরুন। কোচ হুয়ান ফেরান্দো বারবার বলেছেন, এএফসি কাপই প্রধান লক্ষ্য। প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল মোহনবাগান। যদিও সেই ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি ছিলেন […]

প্রথম গেম ড্র, প্রজ্ঞানন্দ-কার্লসেন দ্বৈরথের ফয়সালা কাল

কয়েক দিন আগেই ১৮তম জন্মদিন পালন করেছেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। FIDE বিশ্বকাপ দাবার ফাইনালে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে খেলছেন প্রজ্ঞানন্দ। এর আগে বেশ কয়েক বার কার্লসেনকে হারিয়ে বিশ্ব দাবায় সাড়া ফেলে দিয়েছেন ভারতের এই তরুণ দাবাড়ু। ফাইনালে প্রথম ক্লাসিকাল গেমটি ড্র হল। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন প্রজ্ঞানন্দ। ৩৫ মুভেও গেম […]

আবাহনী ম্যাচকে ‘ফাইনাল’ বলছেন মোহনবাগান কোচ

গত বারের এএফসি কাপে অনেকটা দূরত্ব পেরিয়েছিল মোহনবাগান। আরও ভালো ফলের স্বপ্ন দেখাচ্ছিল তারা। এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে হার এবং বিদায় হয়ে যায়। এ বার এএফসি কাপকেই পাখির চোখ করছে মোহনবাগান সুপার জায়ান্ট। মরসুমের শুরুতে সেই লক্ষ্যেই দল সাজিয়েছে তারা। ডুরান্ড কাপে প্রথম দু-ম্যাচে জিতলেও ডার্বিতে হার। মোহনবাগানের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছিল। এএফসি কাপে অবশ্য […]

বিশ্বকাপ সূচিতে আর পরিবর্তন সম্ভব নয়, পরিষ্কার বার্তা বোর্ডের

ওয়ান ডে বিশ্বকাপের সূচি নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। সাধারণত টুর্নামেন্টের বছরখানের আগেই বিশ্বকাপের সূচি প্রকাশ করে দেওয়া হয়। এ বার অবশ্য তা হয়নি। বিশ্বকাপের খসড়া সূচি হাতে পেয়ে তা নিয়ে নিজেদের মত জানাতে দেরি করেছে বেশ কয়েকটি দেশের বোর্ড। অনেক বেশি বায়নাক্কা করেছে পাকিস্তান। ভেনু থেকে নিরাপত্তা, নানা বিষয়েই ‘সমস্যা’ ছিল তাদের। সব মিটিয়ে অবশেষে […]

ভারতের এশিয়া কাপ স্কোয়াডে তরুণ তুর্কি

একটা অনুমান ছিল। সেটা সত্যিই হবে, এতটা অবশ্য নিশ্চয়তা ছিল না। এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যুজবেন্দ্র চাহালকে নিয়ে। দলে একজন রিস্ট স্পিনার নিতে চেয়েছিল বোর্ড। এই স্লটে জায়গা পেয়েছেন বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। স্বাভাবিক ভাবেই হতাশ হতে হয়েছে চাহালকে। সকলকে অবাক করে স্কোয়াডে নেওয়া হয়েছে তরুণ তুর্কি […]

দাবা বিশ্বকাপের ফাইনালে প্রজ্ঞানন্দ, খেতাবি লড়াইয়ে প্রতিপক্ষ কার্লসেন

দাবা বিশ্বকাপের ফাইনালে ১৮ বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দ। টুইট করে এই সুখবর জানিয়েছেন প্রজ্ঞার গর্বিত মেন্টর বিশ্বনাথন আনন্দ। ফাইনালে ওঠার পথে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের তিন নম্বর দাবাড়ু ফাবিয়ানো কারুয়ানাকে টাইব্রেকে ৩.৫-২.৫ ব্যবধানে হারিয়েছেন ভারতীয় চেস খেলোয়াড়। ধাপে ধাপে কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াইয়ের পর ফাইনালে উঠেছেন। তবে বিশ্বকাপে শেষ হাসি হাসতে হলে এই টিনএজার দাবাড়ুকে মোকাবিলা করতে হবে […]

লিগে প্রথম হার মোহনবাগানের; গ্যালারিতে অসুস্থ সমর্থক

সুহেল ভাট, কিয়ান নাসিরি। এই দু-জনের কথা আলাদা করে বলতে হয়। কিয়ান সিনিয়র দলের ফুটবলার। বড় ম্যাচে হ্যাটট্রিক রয়েছে। সুহেল ভাট উঠতি তারকা। এ বারের কলকাতা লিগে অন্যতম সেরা পারফরম্যান্স সুহেলের। যদিও সাদার্নের বিরুদ্ধে পরিস্থিতি তাঁদের পক্ষে গেল না। বেশ কয়েক ম্যাচ আগে ঘরের মাঠে জিতেও মোহনবাগান কোচ বাস্তব রায় রক্ষণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। […]

ডুরান্ডে জিতেও গ্রুপ পর্বেই বিদায় মহমেডান স্পোর্টিংয়ের, নকআউটে মোহনবাগান!

হারলে বিদায় নিশ্চিত ছিল। জিতলে ক্ষীণ আশা থাকত। তার জন্য অন্যান্য ম্যাচের দিকেও নজর রাখতে হত। মহমেডানের কাজ আরও কঠিন করে নর্থ ইস্ট ইউনাইটেড। দিনের প্রথম ম্যাচে তারা জিততেই লড়াইটা মূলত হয়ে দাঁড়ায় মহমেডান বনাম মোহনবাগান। সেটা যদিও পয়েন্ট টেবলে। মোহনবাগান প্রথম দু-ম্যাচ জিতেছিল। এর মধ্যে বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবের বিরুদ্ধে ৫-০ বড় ব্যবধানে জয়। […]

মেয়েদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

পুরুষদের ফুটবলে এক বারই চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ২০১০ সালে বিশ্ব জয়ের স্বপ্নপূরণ হয়েছিল। মেয়েদের ফুটবলে এ বারই প্রথম ফাইনালে জায়গা করে নিয়েছিল স্পেন। ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রথম সুযোগেই বিশ্বসেরা। ম্যাচের একমাত্র গোলটি করেন ওলগা কারমোনা। অনবদ্য পারফর্ম করেন ইংল্যান্ডের গোল কিপার ম্যারি ইয়ার্পস। না হলে স্পেনের পক্ষে স্কোর লাইন আরও বেশি হতে পারত। […]

ব্রোঞ্জ পদকের সঙ্গে অলিম্পিক কোটা প্রাপ্তি অখিল শিওরানের

পঞ্চম ভারতীয় শুটার হিসেবে ২০২৪ প্যারিস অলিম্পিকের কোটা অর্জন করলেন অখিল শিওরান। রবিবার ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন বিভাগে ব্রোঞ্জ পদক পান অখিল। এই পারফরম্যান্সের জেরে আগামী বছরের প্যারিস অলিম্পিকের টিকিট আদায় করে নিলেন। শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের পারফরম্যান্স ঈর্ষণীয়। এই নিয়ে পরপর দু’দিন এই মঞ্চ থেকে অলিম্পিক কোটা অর্জন করলেন শুটাররা। গতকাল ১০ […]