শাশ্বত চট্টোপাধ্যায়
বিশ্বচরাচরে এমন কিছু প্রেমের কাহিনী রয়েছে যার জীবনের অন্তিম সত্য অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সমাপ্তি ঘটে না। বরং সময়স্রোতে বহমান থাকে উত্তরের অপেক্ষায়। গত ১৬ অক্টোবর ‘ফ্রাইডে’ (Fridaay) প্ল্যাটফর্মে মুক্তি প্রাপ্য এই ঋষভ দত্তে পরিচালিত বাংলা ওয়েব সিরিজ ‘অপূর্ণতা’ খানিকটা এই ধ্যান ধারণাকেই প্রতিফলিত করেছে। এখানে গল্প রোমান্স, রহস্য, স্মৃতি এবং পুনর্জন্মের এক সংমিশ্রণের মাধ্যমে এই কৌতুহল সমন্বিত উদ্দীপক ধারণাটির ই খোঁজে লিপ্ত। এই সিরিজটিতে অভিনয় করতে দেখা গিয়েছে ঋষভ বসু, বিদিপ্তা চক্রবর্তী, শঙ্কর দেবনাথ, দুর্বার শর্মা, স্বরলিপি ঘোষ, অঙ্কিতা দাস প্রমুখকে।‘অপূর্ণতা’-র কেন্দ্রীয় আকর্ষণ হলো একটি অনুপম সচরাচর ব্যতিক্রমী প্লট। গল্পে দেখা যায় কলকাতা ছেলে শাওন প্রায়শই একটি স্বপ্ন দেখে , যেখানে সে পাহাড়ের থেকে নিচে পড়ে যাচ্ছে। সিকিমে তার যাত্রা এবং সেখানে চূর্ণির বাড়িতে পৌঁছানোর ঘটনাটি ক্রমশ অস্বস্তি সূচ অভিজ্ঞতা টেনে আনে। বাড়ি এবং বাড়ি সংলগ্ন পারিপার্শ্বিক পরিবেশ তার কাছে অদ্ভুতভাবে পরিচিত মনে হতে থাকে। আরও কৌতূহলজনক বিষয় হলো, চূর্ণির মা নন্দিনী, শাওনের মধ্যে তার বহু আগে হারিয়ে যাওয়া প্রেমিক অয়নের ছায়া খুঁজে পেতে শুরু করেন। এখানেই সিরিজটি একটি আবেগ মাখা প্রশ্ন দর্শকদের সামনে এনে উপস্থাপনা করে যে প্রশ্ন মুহুর্মুহু বলে চলে যে প্রেম, স্মৃতি এবং আবেগীয় সংযোগ কি জীবন এবং মৃত্যুর সীমানা অতিক্রম করে যেতে পারে? পরিচালক
ঋষভ দত্ত এমন একটি বিষয় নির্বাচন করার জন্য অবশ্যই প্রশংসার দাবিদার, যেখানে পুনর্জন্মের রহস্যের সঙ্গে একটি অসম্পূর্ণ প্রেমের কাহিনীর তীব্র আবেগ জড়িয়ে আছে। শুধুমাত্র প্রথাগত রোমান্টিক ঘরানার ওপর প্রবল ভাবে নির্ভরশীল না হয়ে এই আখ্যানটি অতীত ও বর্তমানের জটিল সম্পর্ককে উত্থাপনের প্রতিষ্ঠাতা চালিয়েছে।
সিকিমের পটভূমি এই ওয়েব সিরিজে এক নতুন মাত্রা যোগ করেছে। মনোরম পার্বত্য দৃশ্য দর্শকদের আকর্ষণ করতে সক্ষম।
শাওনের ভূমিকায় ঋষভ বসুর অভিনয় যথেষ্ট প্রশংসনীয়। তিনি বরাবরই অভিনয়ের ক্ষেত্রে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করেন এবং এক্ষেত্রে তার কোন ব্যতিক্রম হয়নি। নন্দিনী সম্ভবত সবচেয়ে আবেগঘন চরিত্রগুলোর একটি। প্রবর্তীর অভিনয় যথার্থ। তার অভিনয় অত্যন্ত সুচারু।অতীতের সঙ্গে তার সংযোগ এবং শাওনের মধ্যে আয়ানকে দেখতে পাওয়ার বিষয়টি গল্পের আবেগঘন ভিত্তিকে মজবুত করে তোলে।অভিনেতা শঙ্কর দেবনাথ এর উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করেছে প্রবীণ অভিনেতা হিসেবে তার অভিনয় যথাযথ। তিনি যতটুকু জায়গা পেয়েছেন ততটুকু তিনি নিজেকে মেলে ধরেছেন।
স্বরলিপি ঘোষ এর অভিনয় অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীদের পাশে যথেষ্ট মানানসই। এই সিরিজে তার অভিনয় বেশ পরিণত। অঙ্কিতা দাস ও দরবার শর্মা সহ অন্যান্য পার্শ্বচরিত্রগুলো পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে, যা রহস্যের উন্মোচনে মূল ভূমিকা পালন করে। অবশ্যই অন্যান্য ওয়েব সিরিজের মত এই গল্পেরও কিছু নেতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে। ইতিবাচক দিকগুলির মধ্যে উল্লেখযোগ্য বিষয় গুলি হল
পুনর্জন্ম, স্মৃতিচারণা এবং অসমাপ্ত ভালোবাসাকে বেষ্টন করে কাহিনীটি একটি ভিন্নধর্মী ধারণা।সিকিমের পটভূমি গল্পটিতে একটি চমৎকার পরিবেশ সৃষ্টিতে সক্ষম।রোমান্স, মনস্তাত্ত্বিক রহস্য এবং পারিবারিক সম্পর্কে র মিশেল দর্শকদের ভালো লাগবে। স্বাভাবিকভাবেই ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক দিকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পুনর্জন্ম বা জাতিস্মরের কনসেপটিতে খুব একটা নতুনত্ব নেই। রহস্যের সমাধানটি যেন বড্ড সহজ হয়ে গিয়ে ফুটে উঠেছে এই সিরিজে। চরিত্র গুলির অভিনয় ভালো হলেও চরিত্রগুলিকে সাজানো খুব একটা মজবুতভাবে হয়নি। গল্পের মাত্রাতিরিক্ত ব্যাখ্যা, একঘেয়েমি সৃষ্টি করতে পারে। তবে সব মিলিয়ে কয়েক ঘণ্টা উপভোগ করার জন্য এই ওয়েব সিরিজটি যথেষ্ট মনোরম।

