তৃণমূল এখন আদালত ও নির্বাচন কমিশনের গোলকধাঁধায় জড়িয়ে পড়েছে : দিলীপ ঘোষ

কলকাতা : ফের তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার কটাক্ষ করে দিলীপ বলেন, “তৃণমূল কংগ্রেস না আছে জনগণের মাঝে, না আছে বিধানসভায়; বরং তাঁরা এখন আদালত ও নির্বাচন কমিশনের গোলকধাঁধায় জড়িয়ে পড়েছে।”

এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “এসব বিষয় সামলাতেই তাঁদের সময় কেটে যাবে। মানুষ তাঁদের বিরোধী দল হিসেবে কাজ করার জন্য ভোট দিয়েছিল, কিন্তু এখন তাঁরা নানা অজুহাত দিচ্ছে; এমনকি নির্বাচন কমিশনের দিতে গিয়ে ধর্নাও দিচ্ছে।”

দিলীপ আরও বলেন, “তৃণমূলের এই করুণ দশা অনিবার্যই ছিল। অতীতে তাঁরা যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছে, তার ফলস্বরূপ এখন তাঁদের এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।” তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “দলের ভিতরে এখন ভাঙন ধরেছে। বিধানসভায় তৃণমূল বিভক্ত হয়ে পড়েছে; এই বিভাজন তৃণমূল স্তরের কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এখন তাঁর পরিবারের সদস্যরাও তাঁর বিরুদ্ধে মামলা করছেন। রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার করলে এমনটাই হয়। বিরোধী দলের আসনে কারা বসবে, তা নির্ভর করবে কোন পক্ষ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে তার ওপর। এটি আমাদের হাতে নেই। তাদেরই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *