ছট পূজার শুভেচ্ছা রাজ্যপাল রবির

কলকাতা : ছট পূজার শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি| পশ্চিমবঙ্গ লোক ভবনের তরফে শুক্রবার সমাজ মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, “পবিত্র ছট পূজার পুণ্যক্ষণে , বিশেষ করে যাঁরা এই ব্রতের কঠোর সাধনায় ব্রতী হয়েছেন, সেই সকল ভক্তপ্রাণ ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক প্রীতি ও অভিনন্দন।

ছট পূজা আমাদের সংস্কৃতির প্রাণ এবং ভারতের চিরন্তন আধ্যাত্মিক দীপ্তির এক অনন্য প্রকাশ। অস্তগামী ও উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সূর্য উপাসনার এই শাশ্বত ধারা প্রতিভাত হয়। জীবন ও শক্তির উৎস সূর্যদেবের তরে আমরা জানাই ভক্তিভরা কৃতজ্ঞতা; প্রকৃতির সাথে আমাদের যে গভীর আত্মিক টান, ছট পূজা তারই এক সুমধুর প্রতিদান। এই ব্রতের কঠোর সাধনা ও তিতিক্ষা সূর্যদেব ও ছঠী মাইয়ার প্রতি অটুট বিশ্বাস ও ভক্তির শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব পরিবারগুলিকে যেমন একসূত্রে বেঁধে রাখে, তেমনই সমাজে পারস্পরিক সম্প্রীতি, কৃতজ্ঞতা ও ঐক্যের চেতনাকে আরও সুদৃঢ় করে।

সূর্যদেব ও ছঠী মাইয়ার কৃপায় সকলের জীবন সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এবং নবশক্তি ও ইতিবাচক চেতনায় পরিপূর্ণ হয়ে উঠুক আমাদের সমাজ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − one =