কালীপুজো উপলক্ষে চন্দ্রকোনা থানার মানবিক উদ্যোগ, নরনারায়ণ সেবায় সামিল পুলিশকর্মীরা

সুমন মণ্ডল,চন্দ্রকোনা : কালীপুজো উপলক্ষে মানবসেবার উদ্যোগ নিল চন্দ্রকোনা থানা। থানার উদ্যোগে আয়োজিত নরনারায়ণ সেবায় সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল প্রসাদ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই, চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রত্যয় দাস-সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা।

কালীপুজোর আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি এই কর্মসূচির মধ্য দিয়ে মানবসেবা, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন উদ্যোক্তারা।

চন্দ্রকোনা থানার এই মানবিক উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। ধর্মীয় উৎসবের আবহে পুলিশের এই উদ্যোগ মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =