‘রান ফর ইউনিটি’-র সূচনা রাজ্যপাল আর এন রবির, লৌহপুরুষকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

কলকাতা : জাতীয় একতা দিবস উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘রান ফর ইউনিটি’ (একতার দৌড়)-র আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যপাল আর এন রবি। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই সংহতি দৌড়ে রাজ্যপালের সঙ্গে পা মেলান বিশ্ববিদ্যালয়ের শত শত উৎসাহী শিক্ষার্থী ও যুবক।

ভারতের ঐক্য, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি একটি শক্তিশালী, সুসংহত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার সর্দার প্যাটেলের আজীবন স্বপ্নকে বাস্তবায়িত করার সংকল্প নিয়ে এই দৌড় অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে রাজ্যপাল আর এন রবি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। নতুন প্রজন্মকে দেশের অভ্যন্তরীণ সংহতি রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =