মমতাপন্থী তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়ে গ্রেফতার ৪ তৃণমূল নেতাকে

দক্ষিণ ২৪ পরগনা : মমতাপন্থী তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়ে ৪ তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ।

হিংসা, তোলাবাজি, ভাঙচুর সহ একাধিক অভিযোগ শনিবার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে হানা দেয় পুলিশ। কিন্তু বিধায়ককে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর সঙ্গে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। যদিও বিধায়কের বাড়ি থেকে তৃণমূলের প্রধান-সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের মধ্যে রয়েছেন দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েত প্রধান শিলাদিত্য রায়। বাকি ৩ জনও তৃণমূলের স্থানীয় নেতা। তাঁদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, মারধর, তোলাবাজি ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এই সব অভিযোগ আছে। সেই সব অভিযোগের ভিত্তিতে বারুইপুর জেলা পুলিশ ও ক্যানিং থানার পুলিশ যৌথভাবে তাঁর বাড়িতে হানা দেয়।

বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু বাড়িতে পাওয়া যায়নি বিধায়ককে। একাধিকবার তাঁকে ফোন করা হলেও কোন ভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিধায়ককে না পেয়ে তাঁর ৪ অনুগামীকে গ্রেফতার করে পুলিশ। প্রশ্ন উঠছে, পুলিশের ভয়ে কি তবে গা ঢাকা দিয়েছেন বিধায়ক ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *