সুমন মন্ডল, চন্দ্রকোনা : শারদোৎসবের আনন্দে মেতে উঠেছে চন্দ্রকোনার ধরমপুর। ধরমপুর সবুজ সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের পুজোর বিশেষ ভাবনা ‘মুখ নয়, মুখোশ’। পঞ্চমীর দিন আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই এবং আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি প্রশান্ত দিগার।
পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এবং দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নেয় ধরমপুর সবুজ সংঘ। সংগঠনের পক্ষ থেকে দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পুজোর আনন্দের পাশাপাশি এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর দৃষ্টান্ত তুলে ধরে।
একদিকে অভিনব ভাবনায় সেজে উঠেছে পুজোমণ্ডপ, অন্যদিকে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

