বৈশালীতে মর্মান্তিক নৌকাডুবিতে ব্যথিত প্রধানমন্ত্রী, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

নয়াদিল্লি : বিহারের বৈশালী জেলায় নৌকাডুবে ১৩ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নিহত ও আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, বৈশালীতে নৌকা উল্টে প্রাণহানির এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্য পৌঁছে দিতে ঘটনাস্থলে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারপিছু এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। উদ্ধারকাজের গতিপ্রকৃতি এবং ত্রাণ বণ্টন প্রক্রিয়ার ওপর সর্বক্ষণ নজর রাখছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − five =