কলকাতা : স্বচ্ছ প্রশাসন, রাজস্ব আদায়ে শৃঙ্খলা এটাই রাজ্য সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালে নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিনীর চরণে প্রণাম জানিয়ে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, মা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুন।
এরপরই মুখ্যমন্ত্রী বীরভূম জেলা প্রশাসনের একটি উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, গতকাল, নবরাত্রির প্রথম দিনেই, পাথরের ডিসিআর থেকে সর্বমোট ৩ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা এক দিনে আদায়ের সর্বকালীন রেকর্ড।
তিনি জানান, গত বছর আগের সরকারের আমলে পুরো অক্টোবর মাসে এই ক্ষেত্রে আদায় হয়েছিল মাত্র ৩ কোটি ২৮ লক্ষ টাকা। চলতি অক্টোবরের প্রথম ১১ দিনেই আদায় হয়েছে ৩২ কোটি ১৭ লক্ষ টাকা। পাথরের রাজস্ব থেকে মাসে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

