রাজ্যজুড়ে উত্তমকুমার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা : ‘উত্তম মঞ্চ’কে ঢেলে সাজানো থেকে পদযাত্রা, বছরজুড়ে অনুষ্ঠানের অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার টালিগঞ্জে উত্তম-স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যুজুড়ে উত্তমকুমার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের কথা জানান তিনি।

কর্মসূচি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা যেমন শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীকে গুরুত্ব দিয়েছি, মহানায়কের ক্ষেত্রেও তাই। শুক্রবার উত্তমকুমার নামাঙ্কিত প্রতিষ্ঠান গড়ে উঠবে। তার ভূমি পুজো আছে, আমরা অনুষ্ঠান করব। অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে চারদিনব্যাপী অনুষ্ঠান আছে। পদযাত্রা, কেক কাটা, পায়েস খাওয়া হবে।’

এছাড়া কলাকুশলীরা একটা তালিকা করে দিয়েছেন, তাঁদের সম্মান জানানোর কথা উল্লেখ করেন শুভেন্দুবাবু। উত্তমমঞ্চকে ঢেলে সাজানোর প্রসঙ্গও তোলেন।

রাজ্যের পাশাপাশি উত্তমকুমারের জন্মশতবর্ষিকী নিয়ে নানা পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ভারত সরকার তাঁর ছবি দিয়ে মুদ্রা ও ডাক টিকিট শীঘ্রই প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − nine =